চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কত রান নিরাপদ বলতে পারলেন না প্রিন্স

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৩ অপরাহ্ণ ২৬, নভেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট ক্রিকেট ম্যাচের দৃশ্য, ব্যাটসম্যান ও ফিল্ডাররা মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম থেকে: সকালে নতুন বলে শুরুর স্পেলে দারুণ বাউন্স ও সুইং পেয়েছেন শাহিন শাহ আফ্রিদি। প্রথম ঘণ্টার পর কমতে থাকে বোলিংয়ের ধার। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট থেকেও পরে মেলেনি সহায়তা। প্রথম ঘণ্টায় চার উইকেট তুলে নেয়া দলকে দুই সেশনেরও বেশি সময় থাকতে হয়েছে উইকেটহীন।

মুশফিকুর রহিম ও লিটন দাসের অবিচ্ছিন্ন ২০৪ রানের জুটি বাংলাদেশকে এনে দেয় শুরুর অন্ধকার সরিয়ে আলোর পথ। আলোক স্বল্পতায় ৫ ওভার আগে যখন চট্টগ্রাম টেস্টের প্রথমদিনের খেলা শেষ হয় বাংলাদেশের বোর্ডে তখন ২৫৩ রান।

স্বাগতিকদের হাতে ৬ উইকেট। প্রথম টেস্ট সেঞ্চুরি পাওয়া লিটন ১১৩ রানে অপরাজিত আছেন। মুশফিক দাঁড়িয়ে অষ্টম সেঞ্চুরির কাছে। ৮২ রানে অপরাজিত তিনি।

দিনের খেলা শেষে বাংলাদেশ দলের ব্যাটিং কোচ অ্যাশলে প্রিন্স ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বললেন, ‘খুব ভালো পিচ ব্যাটিং করার জন্য। ৪০০ যথেষ্ট নাকি ৫০০, কেউই বলতে পারবে না। আমাদের লক্ষ্য থাকবে ব্যাটিং করে যাওয়া যতক্ষণ পর্যন্ত অধিনায়ক ডিক্লেয়ার করার জন্য পর্যাপ্ত রান হয়েছে মনে না করবেন।’

মুশফিক-লিটনের পর বাংলাদেশের শেষ স্বীকৃত ব্যাটার আছেন চট্টগ্রামের ছেলে ইয়াসির আলি রাব্বি ও অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ঘরের মাঠে ইয়াসিরের চলতি টেস্টেই অভিষেক হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ সিরিজে এই মাঠে সেঞ্চুরি করেছিলেন মিরাজ।

বোলিংয়ের পাশাপাশি ব্যাটে মিরাজের কাছ থেকেও রান প্রত্যাশা করা যেতে পারে। একাদশে শুধু বোলারের ভূমিকায় থাকা তিনজন হলেন- তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহি, ইবাদত হোসেন।

ট্যাগ: চট্টগ্রাম টেস্টবাবরবাংলাদেশ-পাকিস্তান টেস্টবাংলাদেশ-পাকিস্তান সিরিজমুমিনুলমুশফিকলিটনলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশের জলবায়ু প্রকল্পে বিনিয়োগ করতে প্রধানমন্ত্রীর আহ্বান

পরবর্তী

প্রধানমন্ত্রীর নির্দেশে শিগগিরই বিদ্যুৎ পাচ্ছেন চরের অবশিষ্ট মানুষ

পরবর্তী
উচ্চ Spannung तारের পোলের ছবি, আকাশে মেঘের মাঝে সূর্য উঁকি দিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর নির্দেশে শিগগিরই বিদ্যুৎ পাচ্ছেন চরের অবশিষ্ট মানুষ

শহীদ ডা. মিলনের স্মরণে কালো অ্যান্ডোড়া ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামীকাল শহীদ ডা. মিলন দিবস

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT