চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কত গতি ছিল সৌম্যর আউট হওয়া বলে?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩১ অপরাহ্ণ ০৮, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথমে বিশ্বকাপ একাদশে না নেয়ার পর মাইকেল ভনসহ ইংলিশ সাবেকরা কেন অস্থির হয়ে উঠেছিলেন সেটা প্রতি ম্যাচেই একটু একটু বোঝাচ্ছেন জফরা আর্চার। ক্যারিবীয় বংশোদ্ভূত এ পেসারকে দলে নেয়ার মূল যুক্তি ছিল গতি। যে গতি দিয়ে প্রতিপক্ষকে বেসামাল করা শুরু করেছেন তিনি। শনিবার সেটা আরও একবার করলেন আর্চার। সৌম্য সরকারকে আউট করার পথে।

সৌম্যর আউট হওয়া আর্চারের বলটায় কত গতি ছিল? বোলিং স্পিডস্টার বলছে, ১৫৩! এই বিশ্বকাপের এখন পর্যন্ত সর্বোচ্চ। ১৫৩ কিলোমিটার ঘণ্টায়। মাইলের হিসেবে ৯৫।

বাংলাদেশ ইনিংসের চতুর্থ ওভারের দ্বিতীয় বলে বোল্ড হন সৌম্য। দুর্দান্ত গতির সঙ্গে আর্চারের সেই বলে ছিল কিছুটা ইনসুইংও। নড়াচড়ার কোনো সুযোগই পাননি বাংলাদেশ ওপেনার।

সৌম্যর ব্যাট এবং প্যাডের ফাঁক দিয়ে উইকেটের বেল ফেলে বল চলে যায় বাউন্ডারির বাইরে। শুধু বাউন্ডারির বাইরে নয়, এক হিসেবে ছক্কাই হয়েছে সেটা। কারণ, সীমানার বাইরে যাওয়ার আগে স্ট্যাম্পে লাগার পর যে মাঠের ভেতরে কোনো স্পর্শই লাগেনি বলের!

আউট হওয়ার আগে মাত্র দুই রান করতে পেরেছেন সৌম্য। দলীয় ৮ রানের মাথায় সাজঘরে ফেরেন তিনি। শুরুতে উইকেট হারিয়ে রানরেটেও টান পড়ে বাংলাদেশের। পরে ১৯ রান করে তামিম ফিরলে আরও সমস্যায় পড়ে বাংলাদেশ।

অবশ্য টানা তৃতীয় হাফসেঞ্চুরি তুলে দলকে টানছেন সাকিব আল হাসান। তাকে সঙ্গ দিচ্ছেন মুশফিকুর রহিম।

Reneta

এর আগে প্রথম ব্যাট করে ৬ উইকেটে ৩৮৭ রানের রেডর্ক টার্গেট দাঁড় করা ইংল্যান্ড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্চারবিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশসৌম্য
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ( সংগৃহীত)।

শিক্ষামন্ত্রীর প্রতি শিক্ষার্থী আর অভিভাবকদের ক্রোধের পেছনে বাস্তবতা

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

নড়াই নদীর নামফলক চুরির অভিযোগ, থানায় জিডি করেছে নোঙর

জুলাই ১৪, ২০২৬

সম্ভাবনাময় উদ্যোক্তাদের ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ১৪, ২০২৬

পাহাড়খেকোরা যতই প্রভাবশালী হোক, নেওয়া হবে কঠোর ব্যবস্থা: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

জুলাই ১৪, ২০২৬

ইরানের সঙ্গে এখনও চুক্তি সম্ভব: ডোনাল্ড ট্রাম্প

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT