চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কণ্ঠশিল্পী বিউটির পাশে গাজীপুরের মেয়র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৯ পূর্বাহ্ণ ২৩, মার্চ ২০২১
বিনোদন
A A
গাজীপুরের মেয়র ও কণ্ঠশিল্পী বিউটির সাথে একত্রে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে কনসার্টে যাওয়ার পথে চট্টগ্রামের মিরসরাইতে সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত হন তরুণ কণ্ঠশিল্পী বিউটি খান। গত ১৩ মার্চ মিরসরাইতে উল্টো পথে লরি এসে বিউটিদের বহনকারী মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এ ঘটনায় প্রাণ হারান দুই যন্ত্রশিল্পী হানিফ ও পার্থ গুহ। আরও আহত হন যন্ত্রশিল্পী পাপ্পু ও নন্দন। তবে বিউটি অল্পের জন্য রক্ষা পান।

বিউটির অবস্থা সংকটাপন্ন হওয়ায় দুর্ঘটনার পরদিনই চট্টগ্রাম থেকে ঢাকায় স্থানান্তর করা হয়। বর্তমানে বিউটি রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন।

এ সংগীতশিল্পীর চিকিৎসা বিষয়ক যাবতীয় খরচের দায়িত্ব নিয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম।

এমন তথ্য জানিয়েছেন উপস্থাপক ও বিজ্ঞাপন নির্মাতা আনজাম মাসুদ। বিষয়টির সমন্বয়ও করেছেন তিনি।

আনজাম মাসুদ বলেন, বিউটির স্বামীর সঙ্গে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে আমার নিয়মিত কথা হচ্ছে। আমরা বিষয়টি মেয়র মহোদয়ের কাছে উপস্থাপন করলে তিনি বিউটির চিকিৎসার ব্যয়ভার বহন করবেন বলে জানিয়েছেন।

সম্প্রতি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে গাজীপুরে আয়োজিত একটি কনসার্টে এ ঘোষণাও দিয়েছেন মেয়র। ঘোষণার পর সেই কার্যক্রমও শুরু হয়েছে।

বিউটির স্বামী রাজীব বলেন, ‘মেয়র মহোদয় বিউটির চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বলে জানিয়েছেন। আনজাম ভাইয়ের মাধ্যমে বিষয়টির সমন্বয় হচ্ছে। তিনি সবসময় আমাদের খোঁজ খবরও রাখছেন। আমরা মেয়র মহোদয়ের প্রতি এ জন্য কৃতজ্ঞ।

জানা যায়, দুর্ঘটনায় ডান হাত, ডান পা, বাঁ কাঁধ ও মুখে মারাত্মক আঘাত পেয়েছেন বিউটি। চিকিৎসক জানিয়েছেন, প্রচুর রক্তক্ষরণ ও আঘাতের কারণে বিউটি শারীরিকভাবে অনেক দুর্বল হয়ে পড়েছেন। দুর্বলতা কাটিয়ে ওঠার পর অস্ত্রপচারের মাধ্যমে তার পরবর্তী চিকিৎসা করা হবে।

দুর্ঘটনার কয়েকদিন পর সেই লরি চালককে গ্রেপ্তারও করেছে পুলিশ।

ট্যাগ: কক্সবাজারকণ্ঠশিল্পীগানদুর্ঘটনাবিউটিসংগীত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঢাকায় এসেছেন ভুটানের প্রধানমন্ত্রী

পরবর্তী

তামিম-মিঠুন ঝলকে বাংলাদেশের লড়াইয়ের পুঁজি

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেটার তামিম ইকবাল ব্যাট হাতে মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

তামিম-মিঠুন ঝলকে বাংলাদেশের লড়াইয়ের পুঁজি

রোহিঙ্গা ক্যাম্পে আগুনে ক্ষতিগ্রস্ত শিশু ও পরিবার, হতাহতের খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ক্যাম্পের আগুনে শিশুসহ ৭ জনের মৃত্যু

সর্বশেষ

আবারও আলভারেজকে নিয়ে বার্সার নাটকীয়তা

আগস্ট ২৭, ২০২৬

জাতীয় কবির মৃত্যুবার্ষিকীতে চ্যানেল আইয়ের পর্দায় নানা আয়োজন

আগস্ট ২৭, ২০২৬

বন্যা ও ভূমিধসে লণ্ডভণ্ড নেপালে, অন্তত ১৬২ জনের মৃত্যু

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় বাংলাদেশের সহায়তার প্রস্তাব, দুই পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: কোতয়ালী থানা, দিনাজপুর (প্রতিনিধি)।

নেতার মুক্তি চেয়ে থানায় শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT