চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কঠোর পরিশ্রম ছাড়া রান করা যায় না’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৮ অপরাহ্ণ ০৩, এপ্রিল ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ঢাকা প্রিমিয়ার লিগে এবার সেঞ্চুরির ছড়াছড়ি। ম্যাচ বাকি চারটি। এরইমধ্যে হয়ে গেছে ঢাকা লিগের ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ সংখ্যক, ৪৭টি সেঞ্চুরির রেকর্ড। ব্যাটসম্যানরা ধারাবাহিকতা ধরে রাখতে পারলে পঞ্চাশের মাইলফলক ছুঁতে পারে শতক সংখ্যা। এপর্যন্ত হওয়া প্রত্যেকটি সেঞ্চুরি গুরুত্ব দিয়ে বিবেচনা করছেন তামিম ইকবাল।

‘এটা (৪৭ সেঞ্চুরি) অবশ্যই ইতিবাচক ইঙ্গিত। আপনি যেখানেই রান করুন না কেনো, সেটা বড় ব্যাপার, বোলারদের মান কেমন ছিল সেটা বড় নয়। রান করাটাই বড় কথা। অনূর্ধ্ব-১৩ দল হোক বা জাতীয় দল, রান করা সহজ কাজ নয়। কঠোর পরিশ্রম ছাড়া রান করা যায় না। ৪৭টি সেঞ্চুরি অনেক বড় ব্যাপার। আশা করি সামনের বছর আরও বাড়বে।’

প্লেয়ার্স ড্রাফটে কলাবাগান ক্রীড়া চক্রে নাম লেখালেও প্রিমিয়ার লিগ খেলা হয়নি তামিমের। নিধাস ট্রফিতে হাঁটুতে চোট পাওয়ায় লিগের শেষদিকে নামার সম্ভাবনাও শেষ হয়ে যায়। জাতীয় দলের এই ওপেনার খেলতে পারেননি একটি ম্যাচও। তবে লিগের খোঁজ-খবর ঠিকই রেখেছেন।

‘খেলোয়াড়দের কাছে শুনেছি, এ বছরের উইকেট খুব ভাল ছিল। তরুণরা যদি আরো একটু ভাল করতো, ভাল হতো। কিন্তু একেবারে যে ভাল করে নাই, সেটা বলা ভুল হবে। বিজয় (এনামুল হক) রান করেছে, শান্ত (নাজমুল হোসেন) কিছুটা রান করেছে। এটা বলতে পারেন, আরো বেশি তরুণরা যদি রান করতো, তাহলে আরো ভাল হতো। আসলে অতোটা খেলা দেখা হয় নাই, সুতরাং খুব বেশি কথা না বলাই ভাল।’

তামিম ছাড়াও ঢাকা প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে সাকিব-মাহমুদউল্লাহ খেলেননি একটি ম্যাচও। নিধাস ট্রফির পর লিগ যখন শেষের পথে, তখন নিজ নিজ দলে যোগ দেন সৌম্য-মুশফিকরা। ঘরোয়া ক্রিকেটে নিষেধাজ্ঞার কারণে খেলার সুযোগ পাননি সাব্বির। জাতীয় দলের তারকা ব্যাটসম্যানদের পায়নি লিগ। তবুও একটুও কমেনি লিগের উজ্জ্বলতা। ৪৭টি সেঞ্চুরিই যেন তা প্রমাণ করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিমলিড স্পোর্টস
শেয়ারTweetPin2

সর্বশেষ

দুর্দান্ত ভোজিনহা, অতিরিক্ত সময়ে আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ

জুলাই ৪, ২০২৬

‘আমরা শিল্পী সমিতিতে একটি দৃষ্টান্ত স্থাপন করতে চাই’

জুলাই ৪, ২০২৬

শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি শিবা শানু, সেক্রেটারি জয় চৌধুরী

জুলাই ৪, ২০২৬

মেসির ২০তম বিশ্বকাপ গোলে প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

জুলাই ৪, ২০২৬

টাইব্রেকারে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতে মিশরের ইতিহাস

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT