চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমন এক লিগে খেলতে না পারায় তামিমের আক্ষেপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৬ অপরাহ্ণ ০৩, এপ্রিল ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A
গত মৌসুমে মোহামেডানের হয়ে খেলেছিলেন তামিম। এবার কলাবাগান ক্রীড়া চক্রে নাম লেখালেও খেলা হয়নি একটি ম্যাচও

গত মৌসুমে মোহামেডানের হয়ে খেলেছিলেন তামিম। এবার কলাবাগান ক্রীড়া চক্রে নাম লেখালেও খেলা হয়নি একটি ম্যাচও

মাশরাফী সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায়। আশরাফুল পাঁচ সেঞ্চুরিতে সর্বোচ্চ রানের আসনে। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর ঢাকা প্রিমিয়ার লিগ নবীন-অভিজ্ঞের পারফরম্যান্সে জমেছেও বেশ। কিন্তু খেলতে পারছেন না তামিম ইকবাল। সেজন্য আক্ষেপেও পুড়ছেন জাতীয় দলের এ বাঁহাতি ওপেনার।

চোট পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকা তামিম মঙ্গলবার বিকেলে মিরপুরে জিম সেশন সেরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন। সেখানে নানা বিষয়ের সঙ্গে উঠে আসে ঢাকা লিগ প্রসঙ্গও।

তামিম ইকবালের দৃষ্টিতে ঢাকা প্রিমিয়ার লিগের অবস্থান এতটাই উঁচুতে যে, এই লিগকে তিনি তুলনা করেন কাউন্টি ক্রিকেটের ওয়ানডে আসরের সঙ্গে। ঢাকা লিগ নিয়ে কথা বলতে গেলেই নানা বিশেষণ যোগ করেন। এবারও তার ব্যতিক্রম হয়নি।

Banglabid

‘ঢাকা লিগ খেলতে খুব উপভোগ করি। দুর্ভাগ্য, ইনজুরির কারণে খেলা হল না। ঘরোয়া ক্রিকেটের এমন একটা লিগ যেটা সবচেয়ে বেশি উপভোগ করি। এটার কোয়ালিটি অব ক্রিকেট অনেক উঁচুতে। খেলোয়াড়রা এখানে যে পরিমাণ এফোর্ট দেয়, সবাই যার যার দলের জন্য একশভাগের বেশি অবদান রাখে। এরকম লিগে না খেলতে পেয়ে আমি হতাশ। আবার মনে হয় ইনজুরি থেকে সেরে ওঠাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। সামনে জাতীয় দলের অনেক খেলা আছে। আশা করি তার আগেই সেরে উঠবো।’

তামিম জানালেন, পুরোপুরি ফিট হতে আগামী মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত লেগে যাবে। জুনে ভারতের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে পূর্ণোদ্দমে মাঠে নামতে পারবেন বলেই আশা করছেন।

শ্রীলঙ্কায় নিধাস ট্রফির খেলার সময় ডাইভ দিতে গিয়ে হাঁটুতে চোট পেয়েছিলেন তামিম। চোট নিয়েই খেলেছেন ত্রিদেশীয় সিরিজের শেষ দুটি ম্যাচ। পরে খেলেছেন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একটি ম্যাচেও।

Reneta

টানা খেলার মধ্যে থাকায় বিশ্রাম পায়নি চোটাক্রান্ত হাঁটু। ব্যথা ক্রমেই বাড়ছিল। পিএসএলের দুই ম্যাচ বাকি থাকতেই তাই চিকিৎসকের পরামর্শ নিতে যান ব্যাংককে। দেশে ফিরে বিসিবির মেডিকেল বিভাগের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন তামিম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিমলিড স্পোর্টস
শেয়ারTweetPin2
পূর্ববর্তী

মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে আওয়ামী লীগের সভা

পরবর্তী

পরীক্ষার খাতায় প্রেমের গল্প, শিক্ষকের জন্য নগদ অর্থ

পরবর্তী

পরীক্ষার খাতায় প্রেমের গল্প, শিক্ষকের জন্য নগদ অর্থ

ব্যক্তি করমুক্ত সীমা ৩ লাখ করার প্রস্তাব, কর কমিয়ে রাজস্ব বাড়াতে চায় এনবিআর

সর্বশেষ

ইনফান্তিনোর বিরোধীতা করায় ফিফার প্রধান পরিচালন কর্মকর্তাকে বরখাস্ত

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতা বিমানবন্দরের পুরনো এটিসি ভবনে আগুন

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরে আদালতের নির্দেশ

আগস্ট ১৮, ২০২৬

দেশে সারের সংকট নেই: কৃষিমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬

মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের বড় সাফল্য: প্রেস সচিব

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT