চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কঠোর নিরাপত্তা বলয়ে মুজাহিদের গ্রামের বাড়ি ফরিদপুর

অনলাইন ডেস্কঅনলাইন ডেস্ক
২:০৯ পূর্বাহ্ণ ২১, নভেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আগে ফরিদপুরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। নাশকতা চেষ্টার বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ সুপার জামিল হাসান।

মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মুজাহিদের বাড়ি ফরিদপুরে। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানালেন, মুজাহিদের রিভিউ আবেদন খারিজ হওয়ার পর আশে-পাশের বিভিন্ন জেলা থেকে পুলিশ সদস্যদের এনে ফরিদপুরের নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে।

জেলার পুলিশ সুপার মো. জামিল হাসান বলেন, ফরিদপুর শহর ও ফরিদপুর জেলাকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা আমরা গ্রহণ করেছি। এ ব্যাপারে কোন প্রকার নাশকতা বা অস্থিতিশীল করার পদক্ষেপ গ্রহন করতে কেউ পারবে না। 

ফাঁসি কার্যকরের পর মুজাহিদের লাশ ফরিদপুরে দাফন করতে না দেওয়ার যে দাবি সে বিষয়ে পুলিশের অবস্থান ব্যাখ্যা করেন এই পুলিশ সুপার। তিনি বলেন, রায় কার্যকর্রের পর মৃতদেহ কোথায় দাফন করা হবে এটা একমাত্র তার পরিবার বলতে পারবে। পুলিশ প্রশাসন পরিবার থেকে জানার চেষ্টা করবে, তবে এলাকার পরিস্থিতি কি হয় সেটাও বিবেচনা করতে হবে।তবে আইন-শৃঙ্খলা যেনো কোনো প্রকার অবনতি না ঘটে সে ব্যাপারে সজাগ থাকবে পুলিশ প্রশাসন।

যে কোনো ধরনের জঙ্গি তৎপরতার বিরুদ্ধেও হুঁশিয়ারি দিয়েছে পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মানবতাবিরোধী অপরাধযুদ্ধাপরাধীর বিচারসাকা-মুজাহিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভিসা প্রক্রিয়া সহজ এবং দ্রুত করতে ভিসা নীতি সংশোধনের উদ্যোগ

জুলাই ২, ২০২৬

মেসির জন্মদিনে চিঠি লিখে আর্জেন্টিনার ম্যাচ দেখতে যাচ্ছে ৮ বছরের লিতভি

জুলাই ২, ২০২৬

জেদ্দায় এইচএসসি পরীক্ষা শুরু

জুলাই ২, ২০২৬

এআই শিল্পের কিছু অংশ একেবারেই পাগলামি: প্যালান্টির সিইও

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT