চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কঠিন’ সিরিজ জিততে মরিয়া সাউথ আফ্রিকা

আরিফ চৌধুরী আরিফ চৌধুরী
৬:১৬ পূর্বাহ্ণ ০২, জুলাই ২০১৫
স্পোর্টস
A A

কঠিন হলেও যেকোন ভাবেই বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিততে মরিয়া সাউথ আফ্রিকা। কন্ডিশন জয় করে মাঠের পারফরমেন্সেই টাইগারদের সামলানোর পরিকল্পনা করছে প্রোটিয়া-টিম। মিরপুরে আজ বাংলাদেশ দল অনুশীলন না করলেও ঘাম ঝড়িয়েছে সাউথ আফ্রিকা ক্রিকেট দল।

রোববার প্রথম টি-টুয়েন্টি ম্যাচ দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের। তার আগে অবশ্য আগামীকাল শুক্রবার ফতুল্লায় ওয়ার্ম-আপ ম্যাচে বিসিবি একাদশের হয়ে মাঠে নামতে পারেন জাতীয় দলের কয়েকজন ক্রিকেটার।

বৃহস্পতিবার অনুশীলনে ছিলো না টাইগাররা। স্পনসর প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের কাজে ‘শুটিং’ করেই হোম অফ ক্রিকেটে দিন কেটেছে মুশফিকদের।

Banglabid

দুপুর আড়াইটা থেকে হোম অফ ক্রিকেটের দখল নেয় সাউথ আফ্রিকা। কঠোর অনুশীলনে ঘাম ঝরিয়েছেন আমলা-ডুমিনিরা।

টি-টুয়েন্টি লড়াই দিয়েই যেহেতু সিরিজ শুরু হচ্ছে; তাই সামনে আসছে টি-২০’এর পরিসংখ্যান। ২০ ওভারের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে সাউথ আফ্রিকার সফলতা শতভাগ। ২ ম্যাচের দুটিতেই জয়। তবে এখনকার দুর্দান্ত বাংলাদেশের খোঁজ-খবর ভালোই জানা আছে প্রোটিয়াদের।

ক্রিকেটের তিন ফরম্যাটে তিন দল, তিন অধিনায়কের নেতৃত্বও সাউথ আফ্রিকার। চিন্তা ভাবনাও প্রতি ফরম্যাটের জন্য আলাদা। তবে সবার আগে তাদের পরিচয় পুরোদস্তুর পেশাদারিত্বে ভরপুর এক দল।

Reneta

জেপি ডুমিনি বলেন, আমরা জানি, হোম কন্ডিশনে বাংলাদেশ এখন কতটা শক্তিশালী প্রতিপক্ষ। এটাও জানি, টানা জয়ের মধ্যে থাকা এক দলের সঙ্গে খেলতে যাচ্ছি আমরা। কন্ডিশন যেমনই হোক, প্রস্তুতিটা ভালো হচ্ছে আমাদের। তাই দারুণ একটা লড়াই আশা করছি আমিও।

তিনি আরো বলেন, টি-টুয়েন্টি ম্যাচে আসলে সবাই ফেবারিট। নিজের দিনে যে কেউ ম্যাচ বের করে নিতে পারে। হোম কন্ডিশন, দর্শক, এসব যেমনই থাকুক ২২ গজে আমরা আমাদের মতোই আচরণ করবো। যেভাবেই হোক সিরিজের শুরুটা আমদের নিজেদের নিয়ন্ত্রণে নিতে চাই।

৫ এবং ৭ জুলাই দু’টি-টুয়েন্টিরই ভেন্যু মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

খেলা শুরুর সময়ও পরিবর্তন করা হয়েছে। আগে সন্ধ্যা সাড়ে ৬টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও এখন তা শুরু হবে দুপুর ১টায়।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

দেখিয়ে দিতে পারবো বাংলাদেশ রোল মডেল: স্যার আবেদ (পডকাস্ট)

পরবর্তী

পেঁয়াজের দাম স্থিতিশীল

পরবর্তী

পেঁয়াজের দাম স্থিতিশীল

শুরু হচ্ছে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ট্রাম্প যুদ্ধ বাড়ালে ইউরোপের মার্কিন ঘাঁটিতে হামলা: ইরান

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানকে সহায়তা করলে বড় ধরনের খেসারত দিতে হবে: ট্রাম্প

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোটের যে পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচন

আগস্ট ২০, ২০২৬

সরকারের প্রথম ১৮০ দিন: ক্রীড়াঙ্গণে সংস্কার ও তৃণমূলে নজর

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ আজ

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT