চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কঠিন পরীক্ষা দিয়ে শেষ ষোলোতে নাদাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৮ অপরাহ্ণ ০১, সেপ্টেম্বর ২০১৮
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

চার ঘণ্টা ২৩ মিনিটের এক কঠিন পরীক্ষা দিয়েই যুক্তরাষ্ট্র ওপেনের শেষ ষোলোতে উঠেছেন রাফায়েল নাদাল। প্রথম সেটে পিছিয়ে থেকেও শনিবার রাশিয়ার কারেন কাসানভকে ৫-৭, ৭-৫, ৭-৬ (৯/৭), ৭-৬ (৭-৩) গেমে হারান টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন।

এই জয় এক নম্বর বাছাইকে দশমবারের মতো ইউএস ওপেনের শেষ ষোলোতে পৌঁছে দিয়েছে। এর আগে ২০১০, ২০১৩ ও ২০১৭ সালে এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হন নাদাল।

একইভাবে এগোতে থাকলে নাদাল সেমিফাইনালে ২০০৯ সালের চ্যাম্পিয়ন এবং তৃতীয় বাছাই হুয়ান মার্টিন ডেল পোর্তোর মুখোমুখি হবেন। নাদালের স্বদেশী স্প্যানিশ তারকা ফার্নান্দো ভার্দাস্কোকে ৭-৫, ৭-৬ ও ৬-৩ গেমে হারিয়ে শেষ ষোলোতে উঠেছেন আর্জেন্টাইন তারকা।

২২ বছরের রাশিয়ানকে হারাতে ঘাম ঝরলেও ক্যারিয়ারের ১৮তম মেজর শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন নাদাল। শেষ ষোলোতে তার প্রতিপক্ষ ৩৭তম বাছাই জর্জিয়ার নিকোলোজ বাসিলাসভিলি।

এর আগে তিন সাক্ষাতে নাদালের বিরুদ্ধে একটি ম্যাচ জিততে পেরেছেন এই জর্জিয়ান। গত বছর রোলা গারোতে জিতেছিলেন তিনি। আর্জেন্টিনার গুডিও পেলাকে ৬-৩, ৬-৪, ১-৬ ও ৭-৬ গেমে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেন বাসিলাসভিলি।

ইউএস ওপেনে ডেল পোর্তো এই নিয়ে ষষ্ঠবার শেষ ষোলোতে উঠেছেন। যে ভার্দাস্কোকে তিনি হারিয়েছেন, সেই ভার্দাস্কো দুদিন আগেই বিদায় করেন শিরোপা প্রত্যাশী ব্রিটিশ ও স্কটিশ অ্যান্ডি মারেকে। কোয়ার্টার ফাইনালে যাওয়ার পথে আর্জেন্টাইন জায়ান্টের সামনে বাধা ২০তম বাছাই বোর্না কোরিচ। রাশিয়ার ডেনিল মেদভেদেভকে ৬-৩, ৭-৫ ও ৬-২ গেমে হারিয়ে প্রথমবারের কোনো টুর্নামেন্টে শেষ ষোলো নিশ্চিত করেন ক্রোয়েশিয়ান উঠতি তারকা।

Reneta

গত বছরের ফাইনালে নাদালের প্রতিপক্ষ সাউথ আফ্রিকার কেভিন অ্যান্ডারসন হারিয়েছেন কানাডার কিশোর তারকা ডেনিস শাপোভ্যালোভকে। তিনি জয় পেয়েছেন ৪-৬, ৬-৩, ৬-৪, ৪-৬, ও ৬-৪ গেমে।

পঞ্চম বাছাই নোভাক জোকোভিচ শেষ ষোলোতে মুখোমুখি হবেন নবম বাছাই ডমিনিক থিয়েমের। স্বাগতিক যুক্তরাষ্ট্রের টেইলর ফ্রিটজকে ৩-৬, ৬-৩, ৭-৬ ও ৬-৪ গেমে হারিয়ে শেষ ষোলোতে উঠেছেন অস্ট্রেলিয়ান তারকা।

টুর্নামেন্টে স্বাগতিক মার্কিনিদের পতাকা ধরে আছেন একমাত্র জন ইসনার। তিনি সার্বিয়ার দুসান লাজোভিচকে ৭-৬, ৬-৭, ৬-৩ ও ৭-৫ গেমে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেন। কোয়ার্টারের পথে তার প্রতিপক্ষ কানাডার মিলোস রাওনিক। স্তান ভাভরিঙ্কাকে ৭-৬, ৬-৪ ও ৬-৩ গেমে হারিয়ে শেষ ষোলোতে উত্তীর্ণ হন রাওনিক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউএস ওপেনরাফায়েল নাদাললিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোববার বিকেলে গণভবনে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

পরবর্তী

স্বতন্ত্র আইন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সময়ের দাবি: প্রধান বিচারপতি

পরবর্তী

স্বতন্ত্র আইন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সময়ের দাবি: প্রধান বিচারপতি

নয়াপল্টনে বিএনপি সমর্থকদের ব্যাপক শোডাউন

সর্বশেষ

উপমহাদেশের চলচ্চিত্র আইকন বি এন সরকারের ১২৫তম জন্মবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈশ্বিক তাপদাহে কুলিং অ্যাপ্লায়েন্স রপ্তানিতে রেকর্ড শেনচেনের

জুলাই ১৯, ২০২৬

বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু চীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে স্পেনের একাদশ যেমন হতে পারে

জুলাই ১৯, ২০২৬

পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT