চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নয়াপল্টনে বিএনপি সমর্থকদের ব্যাপক শোডাউন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৬ অপরাহ্ণ ০১, সেপ্টেম্বর ২০১৮
রাজনীতি
A A

৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে জনসভার নির্ধারিত সময়ের আগে থেকেই বিএনপি সমর্থকদের ব্যাপক শোডাউন শুরু হয়েছে।

জনসভা ২টায় শুরু হওয়ার কথা থাকলেও শনিবার সকাল ১১টা থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল-স্লোগান সহকারে নয়াপল্টনে আসতে থাকে নেতাকর্মীরা।

এরই মধ্যে হাজার হাজার জনতার সমাগমে পূর্ণ নয়াপল্টন থেকে নাইটিংগেল মোড়, ফকিরাপুল থেকে মতিঝিল, দৈনিক বাংলা, শান্তিনগর এলাকা।

জিয়া পরিবারের কোনো সদস্য ছাড়াই ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীর জনসভা আনুষ্ঠানিকভাবে শুরু হবে দুপুর ২টায়। এতে বক্তব্য রাখবেন মহাসচিব ব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টামণ্ডলীর সদস্যসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ৷

প্রতিষ্ঠাবার্ষিকিীর জনসভা উপলক্ষে একদিন আগে কথা বলেন দলটির মুখপাত্র রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ, সুন্দর ও ভালো জনসভা অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠাবার্ষিকী সাফল্যমণ্ডিত করার জন্য আমরা সকল প্রস্তুতি গ্রহণ করেছি। আমরা প্রত্যাশা করছি, জনসভায় ব্যাপক জনসমাগম ঘটবে।’

বিএনপির জনসভা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

Reneta

শনিবার বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ১০টায় দলের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে দলের সিনিয়র নেতৃবৃন্দ ফাতেহা পাঠ ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

সকালে নয়াপল্টন ও গুলশানস্থ চেয়ারপার্সনের কার্যালয়সহ দেশব্যাপী দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়।

রোববার বেলা ৩টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপিসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের আনন্দে জমজমাট চ্যানেল আই, প্রতিদিনই থাকছেন বিশিষ্ট অতিথিরা

জুলাই ১৭, ২০২৬

মেজর মোজাফফর গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদে মিলতে পারে গুরুত্বপূর্ণ তথ্য

জুলাই ১৭, ২০২৬

বিশ্ব বাঘ দিবস উপলক্ষে শুরু হচ্ছে ‘প্যানটোনিক্স টাইগার রান ঢাকা-২০২৬’

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ইতিহাসে বিদেশি কোচদের হতাশার গল্প

জুলাই ১৭, ২০২৬
ঘরে বসেই কয়েক মিনিটে রিটার্ন দাখিল করে তাৎক্ষণিক কর সনদ ও প্রাপ্তিস্বীকারপত্র পাচ্ছেন করদাতারা

দেশীয় প্রযুক্তিতে অনলাইন কর পরিশোধ সেবায় বেড়েছে রাজস্ব আয়

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT