চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কঠিন চ্যালেঞ্জে বোলাররা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৬ পূর্বাহ্ণ ২৪, সেপ্টেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

রান আটকে রাখা গেছে। তবে ধারাবাহিকভাবে উইকেট তুলতে পারছেন না বোলাররা। তাতে চাপ বাড়ছে বাংলাদেশের। ২৫০ রানের লক্ষ্যে সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে খেলতে নামা আফগানিস্তানের সংগ্রহ ৩৭ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৪৯ রান।

৭৮ বলে আফগানদের দরকার ১০১ রান, হাতে ৭ উইকেট। হাসমতউল্লাহ শাহিদী ৫৬ রানে অপরাজিত আছেন। অধিনায়ক আসগর আফগান তাকে দিয়ে যাচ্ছেন দারুণ সঙ্গ। তাতে চাপ বাড়ছে টাইগার বোলারদের।

মাঝারি পুঁজি নিয়ে বোলিংয়ে নামা বাংলাদেশ শুরুতেই আফগানিস্তানের ২ উইকেট তুলে প্রভাব বিস্তার করেছিল। সেটি ধরে রাখা যায়নি। তৃতীয় উইকেট জুটিতে ৬৩ ও চতুর্থ উইকটে জুটিতে অবিচ্ছিন্ন থেকে ৬০ রান যোগ করে ভালো অবস্থানে চলে গেছে এশিয়া কাপে এখনও হারের মুখ না দেখা আফগানিস্তান।

আবু ধাবিতে দ্বিতীয় ওভারেই প্রথম উইকেটের দেখা পেয়ে যেতে পারতেন অভিষিক্ত স্পিনার নাজমুল ইসলাম অপু। ইনিংসের চতুর্থ ওভারের দ্বিতীয় বলে মোহাম্মদ শেহজাদের ক্যাচ ছাড়েন মিড-অনে দাঁড়ানো মোহাম্মদ মিঠুন। আফগানদের দলীয় সংগ্রহ তখন ১৮ রান। আর শেহজাদের ৯।

ওপেনিং জুটি ভাঙতে অবশ্য সময় লাগেনি। পরের ওভারে মোস্তাফিজুর রহমান এসেই ফেরান ইহসানউল্লাহকে (৮)। ব্যাকওয়ার্ড পয়েন্টে শান্তর হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন এ ডানহাতি ব্যাটসম্যান। আফগানদের সংগ্রহ তখন ২০ রান।

বাংলাদেশ দল দ্বিতীয় সাফল্যের দেখা পায় সাকিব আল হাসানের দুর্দান্ত ফিল্ডিংয়ে। অপুর পরের ওভারে ব্যাকফুটে জোরের উপর কাট শট খেলেন শেহজাদ। সাকিব গালি থেকে ডান দিকে ঝাঁপিয়ে বল তালুবন্দী করে ননস্ট্রাইক প্রান্তে সরাসরি থ্রো’তে রান আউট করেন রহমত শাহকে (১)।

Reneta

২৬ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়া আফগানিস্তানকে পথ দেখিয়ে যান শুরুতে জীবন পাওয়া শেহজাদ। মাহমুদউল্লাহ রিয়াদের বলে বোল্ড হওয়ার আগে করেন ৫৩ রান। দলীয় সংগ্রহ তখন ৮৯।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ-২০১৮
শেয়ারTweetPin

সর্বশেষ

হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের প্রত্যয়

জুলাই ৪, ২০২৬

মেক্সিকোতে বিদ্বেষপূর্ণ অভ্যর্থনা পেয়েছে ইংল্যান্ড

জুলাই ৪, ২০২৬

যাদের নিয়ে প্যারাগুয়ের বিপক্ষে নামতে পারে ফ্রান্স

জুলাই ৪, ২০২৬
সেন্ট পিটার্সবার্গ শহর

রাশিয়ার তেল টার্মিনালে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT