চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাটিং ব্যর্থতায় ২৬ রানে হেরে সিরিজ শুরু বাংলাদেশের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৬ অপরাহ্ণ ১৭, এপ্রিল ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

নিয়ন্ত্রিত বোলিংয়ে আড়াইশো রানের আগেই নিউজিল্যান্ডকে আটকে ফেলেছিলেন শরিফুল-তাসকিনরা। বোলাররা কাজটা ঠিকঠাক করলেও ব্যাটাররা ব্যর্থ হলেন লক্ষ্যে পৌঁছাতে। সাইফ হাসান ও তাওহীদ হৃদয় ফিফটি করে হার এড়াতে পারেননি। ২৬ রানে কিউইদের বিপক্ষে হার বাংলাদেশের। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথমটি জিতে ১-০তে এগিয়ে গেল সফরকারী দল।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নামে নিউজিল্যান্ড। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৪৭ রানের সংগ্রহ গড়ে। জবাবে ৪৮.৩ ওভারে ২২১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

রানতাড়ায় নেমে ভালো শুরু করেছিলেন সাইফ হাসান ও তানজিদ তামিম। জুটি বড় করতে পারেননি। ৩.১ ওভারে দলীয় ২১ রানে তানজিদ আউট হন। ৬ বলে ২ রান করে। পরের বলে বোল্ড হন নাজমুল হোসেন শান্ত। তৃতীয় উইকেটে ৯৩ রান যোগ করেন সাইফ ও লিটন দাস।

২২.৩ ওভারে ১১৪ রানের সময় সাইফ আউট হন। ৮ চার ও ১ ছক্কায় ৭৬ বলে ৫৭ রান করে। ১৩২ রানে চতুর্থ উইকেট হারায় স্বাগতিক দল। লিটন আউট হন ৩ চারে ৬৮ বলে ৪৬ রান করে। পঞ্চম উইকেটে তাওহীদ হৃদয় ও আফিফ মিলে যোগ করেন ৫২ রান।

৪০.৩ ওভারে ১৮৪ রানে আফিফ ফিরে যান। ৪৯ বলে ২৭ রান করে। ৪৩.৪ ওভারে ১৯৫ রানে ষষ্ঠ উইকেট হারায় বাংলাদেশ। ১৪ বলে ৬ রান করে আউট হন মেহেদী হাসান মিরাজ। এরপর দ্রুত ফিরে যান রিশাদ হোসেন (৪), শরিফুল ইসলাম (০) ও তাসকিন আহমেদ (২)।

দলীয় ২১৪ রানে নবম উইকেট হারানোর পর ফিফটি করেন হৃদয়। ৫৮ বলে ফিফটি ছোঁয়া ইনিংসে ছিল ২টি করে চার ও ছক্কার মার। পরের বলেই ক্যাচ দিয়ে ফিরে যান তিনিও। ৫৯ বলে ৫৫ রান করে।

Reneta

কিউই বোলারদের মধ্যে ব্লেয়ার টিকনার ৪ উইকেট নেন। নাথান স্মিথ নেন ২ উইকেট।

এর আগে ব্যাটে নেমে দেখেশুনে ইনিংস শুরু করেন দুই কিউই ওপেনার নিক কেলি ও হেনরি নিকোলস। বাংলাদেশ প্রথম সাফল্য পায় সপ্তম ওভারে। দলীয় ২১ রানে কেলিকে ফেরান শরিফুল ইসলাম। ২৩ বলে ৭ রান করেন কেলি। দ্বিতীয় উইকেটে নিকোলস ও উইল ইয়াং যোগ করেন ৭৩ রান।

২১.১ ওভারে ৯৪ রানের সময় ইয়াংকে ফেরান রিশাদ হোসেন। তানজিদ তামিমের হাতে ক্যাচ দিয়ে ইয়াং আউট হন ৪২ বলে ৩০ রানে। ছিল দুটি চারের মার। ২৬.৩ ওভারে ১২৭ রানে তৃতীয় সাফল্যের দেখা পায় বাংলাদেশ। ১৫ বলে ১৪ রান করা টম ল্যাথামকে ফেরান মেহেদী হাসান মিরাজ।

পরের ওভারে হেনরি নিকোলসকে থামান রিশাদ। কিউই ওপেনার ৯ চারে ৮৩ বলে ৬৮ রান করে যান। ১৬৫ রানে পঞ্চম উইকেট হারায় সফরকারীরা। মোহাম্মদ আব্বাসকে ফেরান শরিফুল। ৩০ বলে ১৪ রান করেন আব্বাস।

১৯২ রানে ষষ্ঠ সাফল্য পায় বাংলাদেশ। জশ ক্লার্কসনকে বোল্ড করেন তাসকিন। ১৬ বলে ৮ রান করেন জশ। পরে ডিন ফক্সক্রফটকে থামান নাহিদ রানা, ৮ চারে ৫৮ বলে ৫৯ রান করা তারকাকে বোল্ড করেন তিনি।

২৪০ রানে অষ্টম উইকেট হারায় নিউজিল্যান্ড। ১০ বলে ৭ রান করা ব্লেয়ার টিকনারকে ফেরান তাসকিন। নাথান স্মিথ ও জেডিন লেনক্স ইনিংস শেষ করেন। স্মিথ ২২ বলে ২০ রান ও জেডিন ১ রানে অপরাজিত থাকেন।

তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন দুটি করে উইকেট নেন। মেহেদী হাসান মিরাজ ও নাহিদ রানা নেন একটি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ানডে সিরিজনাহিদনিউজিল্যান্ডবাংলাদেশমিরপুরমিরাজলিড স্পোর্টসশরিফুলসাইফহৃদয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ট্রিলিয়নিয়ার হতে যাচ্ছেন ইলন মাস্ক, এই পরিমাণ অর্থ দিয়ে কী করা সম্ভব?

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঝিনাইদহে সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

তোফায়েল আহমেদসহ বিশিষ্টজনদের মৃত্যুতে জাতীয় সংসদে শোকপ্রস্তাব

জুন ৭, ২০২৬

কনসার্টে অতিরিক্ত অ্যালকোহল গ্রহণের পর যুবকের মৃত্যু, বান্ধবী হাসপাতালে

জুন ৭, ২০২৬

ব্যাংকের সামনে গুলি, ছিনতাই ১৭ লাখ টাকা

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT