চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কঠিন উইকেটে’ই শ্রীলঙ্কার এমন ব্যাটিং!

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৫:৫২ অপরাহ্ণ ২৫, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A
ছবি: ক্রিকইনফো

ছবি: ক্রিকইনফো

যাদের বিপক্ষে ৩২০ রানের সংগ্রহ গড়ে ১৬৩ রানের রেকর্ড জয় এসেছিল, সেই শ্রীলঙ্কার সঙ্গে পরের দেখাতেই ৮২ রানে গুটিয়ে যাওয়ার লজ্জা। উইকেটের পার্থক্য নিয়ে তাই প্রশ্ন উঠে যাওয়া অবধারিতই ছিল। তবে মাশরাফীর মুখে যখন ‘উইকেট খারাপ ছিল না।’ তখন দানুস্কা গুনাথিলাকা বললেন ভিন্ন কথাই।

বাংলাদেশ একশ’র আগে থামার পর শ্রীলঙ্কার দুই ওপেনার সাবলীলভাবে ব্যাট চালিয়েছেন। ১১.৫ ওভার খেলে অবিচ্ছিন্ন থেকেই টপকে গেছেন লক্ষ্য। ৩৫ বলে ৩৫ রানের ইনিংস খেলা গুনাথিলাকা পরে দলের প্রতিনিধি হয়ে এসে বললেন, উইকেটে ব্যাটিং করা কঠিন ছিল!

বৃহস্পতিবার শের-ই-বাংলার দুই নম্বর উইকেটে হওয়া ম্যাচে পেসারদের বল লাফিয়ে উঠছিল বুকসমান উচ্চতায়। উইকেটে ব্যাটিং করা যে সহজ ছিল না সেটি বলতেই পারতেন মাশরাফী। কিন্তু সতীর্থরা যেরকম দৃষ্টিকটুভাবে উইকেট উপহার দিয়ে এসেছেন, তখন আর কী-বা বলার থাকে অধিনায়কের!

সাকিব-তামিম ছাড়া উইকেট বিলিয়ে এসেছেন সবাই। টপঅর্ডার থেকে শুরু করে লেজের ব্যাটসম্যানরাও পর্যন্ত আউট হয়েছেন উচ্চাভিলাষী সব শটে। একেবারে অপ্রয়োজনীয় মুহূর্তেও বাজে শট খেলতে দ্বিতীয়বার ভাবেননি তারা। দায়িত্বজ্ঞানহীনতার চরম প্রদর্শনীর পসরা বসেছিল যেন!

রানের খাতা খোলার আগেই বাজে শটে আউট বিজয়। তিন বছর পর ফিরে দলে জায়গাটার মর্মই যেন উপলব্ধি করতে পারছেন না এই বাঁহাতি। কাভার দিয়ে দারুণ এক শটে বাউন্ডারিতে শুরু করা সাকিব ফেরেন সরাসরি থ্রোতে রানআউট হয়ে। টানা তিন ম্যাচে সত্তরোর্ধ্ব ইনিংস খেলা তামিম ফেরেন গুনাথিলাকার চোখ ধাঁধানো ক্যাচে।

দ্রুত তিন উইকেট হারিয়ে বিপদে পড়া বাংলাদেশকে টেনে তুলতে পারতেন মাহমুদউল্লাহ-সাব্বির-নাসিররা। লঙ্কান পেসারদের শর্ট বাউন্সারে অল্প সময়ের মধ্যেই তাদের ইনিংসের যবনিকা ঘটলে লেজের ব্যাটসম্যানদের দিকে তাকিয়ে ছিল স্টেডিয়ামে আসা হাজার পাঁচেক দর্শক।

Reneta

আগের ম্যাচে প্রশংসা কুড়ানো টেলএন্ডারদের এদিন যেন তাড়া ছিল দ্রুত বোলিং করার! তাতে ২৪ ওভারে ৮২ রানে শেষ বাংলাদেশের দুঃস্বপ্নের ইনিংস। হার দেখা তো তখনই হয়ে গেছে। যাদের মুখে উইকেট কঠিন ছিল, সেই লঙ্কানরাই পরে ওভারপ্রতি সাতের উপর রান তুলে দিবা-রাত্রির ম্যাচ শেষ করেছেন ফ্ল্যাডলাইট জ্বলে ওঠার আগেই। ১১.৫ ওভারে পাওয়া জয়ে মাঠের চারপাশে বাউন্ডারির পসরা সাজান লঙ্কান দুই ওপেনার। উইকেট আসলেই কেমন ছিল সেটি তাই কৌতূহলের বিষয় হয়েই থাকল!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ত্রিদেশীয় সিরিজমাশরাফী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ ৩ জন গ্রেপ্তার

পরবর্তী

জিনের বাদশা পরিচয়ে কোটি টাকার প্রতারণা, গ্রেপ্তার ১

পরবর্তী
প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হ্যান্ডকাফ ও হ্যান্ডসেকার দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জিনের বাদশা পরিচয়ে কোটি টাকার প্রতারণা, গ্রেপ্তার ১

কোন তাড়নায় প্রদোষে প্রাকৃতজন লিখেছিলেন শওকত আলী?

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’ আয়োজনে বিশিষ্টজনদের অংশগ্রহণ

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT