চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিনের বাদশা পরিচয়ে কোটি টাকার প্রতারণা, গ্রেপ্তার ১

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৪ অপরাহ্ণ ২৫, জানুয়ারি ২০১৮
অপরাধ
A A
প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হ্যান্ডকাফ ও হ্যান্ডসেকার দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গত চার পাঁচ বছর ধরে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে প্রায় এক কোটি টাকা হাতিয়ে নিয়েছে ‘জিনের বাদশা’ নামের একটি চক্র। কেরানীগঞ্জের ঘাটারচর মোড় এলাকায় অভিযান চালিয়ে এমনই একটি চক্রের ‘জিনের বাদশা’ মো. আজাদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের মোবাইল ফিন্যান্স সিকিউরিটি টিম এই অভিযান পরিচালনা করে। এসময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত দু’টি মোবাইল ফোন ও দু’টি সিম কার্ড জব্দ করা হয়।

ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) সুমন কান্তি চৌধুরী চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন: সিটিটিসি জানায় চক্রের অন্যতম হোতা মো. আজাদ ও তার সহযোগীরা মোবাইলের মাধ্যমে সাধারণ মানুষের কাছে ‘জিনের বাদশা’, বড় বড় ‘অলি-আউলিয়া’, ‘আওলাদ’ পরিচয় দিয়ে বিভিন্ন সমস্যার সমাধান করে দেওয়াসহ পরিবারিক সুখ শান্তি অর্জন এবং অর্থনৈতিকভাবে আরও স্বচ্ছল করার প্রলোভন দিয়ে তাদেরকে ফাঁদে ফেলত। জিনের বাদশা চক্রের মিষ্টি কথার ফাঁদে সহজ-সরল মানুষ পা দিলেই কাজ করে দেয়ার বিনিময়ে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নিত তারা।

জানা যায়, এই চক্রের সদস্যরা নামে-বেনামে অসংখ্য সিম সংগ্রহ করে এবং সেই সিমগুলো দিয়ে নামে-বেনামে বিকাশ একাউন্ট খুলে টাকা হাতিয়ে নেয়।গ্রেপ্তার হওয়া কথিত জিনের বাদশার চক্র গত চার-পাঁচ বছরে বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের কাছ থেকে প্রায় এক কোটি টাকা হাতিয়ে নিয়েছে।

সুমন কান্তি চৌধুরী বলেন: বেশ কয়েক দিন ধরে পরিচালিত গোয়েন্দা তৎপরতার মাধ্যমে মোবাইল ফিন্যান্স সিকিউরিটি টিম এই জিনের বাদশার অবস্থান শনাক্ত করে। পরে কেরানীগঞ্জের ঘাটারচর মোড় এলাকা থেকে আজাদকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় শ্যামপুর মডেল থানায় মামলা হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘কঠিন উইকেটে’ই শ্রীলঙ্কার এমন ব্যাটিং!

পরবর্তী

কোন তাড়নায় প্রদোষে প্রাকৃতজন লিখেছিলেন শওকত আলী?

পরবর্তী

কোন তাড়নায় প্রদোষে প্রাকৃতজন লিখেছিলেন শওকত আলী?

ফোরজি এবং স্পেকট্রাম নিলামের যোগ্য যেসব প্রতিষ্ঠান

সর্বশেষ

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের

জুলাই ১৯, ২০২৬

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT