চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কঙ্গনা নয় বরং পোপের সঙ্গে প্রেম করবেন হৃত্বিক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২১ পূর্বাহ্ণ ৩১, জানুয়ারি ২০১৬
বিনোদন
A A

বলিউড হার্টথ্রব হৃত্বিক রোশন আর ‘কুইন’ খ্যাত অভিনেত্রী কঙ্গনা রানাউতের মাঝে প্রেম চলছে, এমন গুজব বেশ কিছুদিন ধরেই ভাসছে বলিউডের হাওয়ায়। ভারতীয় একটি বিনোদন ম্যাগাজিনের তো দাবি হৃত্বিক-কঙ্গনার প্রেম হয়েছিলো, এরপর ছাড়াছাড়ি হয়েছে, আর এরপর হৃত্বিকই কারসাজি করে কঙ্গনাকে আশিকি থ্রি ছবি থেকে বের করিয়েছে।

ওই ম্যাগাজিনই কঙ্গনার বরাত দিয়ে বলেছে, কঙ্গনার পুরোনো প্রেমিক তার মনোযোগ পাওয়ার জন্য এসব ফালতু গুজব ছড়াচ্ছে।

এই গুজবের প্রেক্ষিতেই শুক্রবার একটি টুইট পোস্ট করেন হৃত্বিক। সেখানে তিনি তিরস্কার করে বলেন, ‘মিডিয়ার প্রচার করা নারীদের (নিশ্চয়ই অসাধারণ) চেয়ে পোপের সঙ্গে আমার প্রেম হওয়ারই সম্ভাবনা বেশি। ধন্যবাদ কিন্তু দরকার নেই।’

এই ‘নারীদের’ দিয়ে যে হৃত্বিক কঙ্গনাকেই বুঝিয়েছেন তা বুঝতে তো কারো বাকি নেই।

হৃত্বিকের এই টুইটে কষ্ট পেয়েছেন কিনা জানতে চাইলে কঙ্গনা বলেন, ‘না, আমি কষ্ট পাইনি। অন্যের মতামতকে আমি শ্রদ্ধা করি। একই বিষয়ে একজন মানুষের দৃষ্টিভঙ্গি সময়ের সঙ্গে পাল্টে যেতেই পারে। কিন্তু এক্ষেত্রে আপনার অবস্থান স্পষ্ট করা উচিৎ। চালাকি করে অন্যের ওপর গোয়েন্দাগিরি ফলানো ঠিক না।’

গত বছর ‘ধীরে ধীরে’ মিউজিক ভিডিওর লঞ্চ অনুষ্ঠানে হৃত্বিককে কঙ্গনার সঙ্গে প্রেমের সম্পর্কের বিষয়ে জানতে চাইলে তিনি বিরক্ত হয়ে বলেন, ‘ওহ মাই গড, এ বিষয়ে আমি কী বলতে পারি?’

Reneta

অন্যদিকে কঙ্গনাকে জিজ্ঞেস করলে তিনিও ব্যাপারটি পুরোপুরি অস্বীকার করেন। বলেন, ‘আমি একা, কিন্তু এই মুহূর্তে কোনো প্রেমের সম্পর্কে জড়াতে চাইছি না। এখন আমি আমার কাজ নিয়ে খুব ব্যস্ত। একটি সম্পর্কের পেছনে অনেক শ্রম দিতে হয়। আমি কারো প্রতি অবিচার করতে চাই না।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কঙ্গনা রানাউতহৃত্বিক রোশন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঈদযাত্রা: ১৩ মে থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি

মে ৫, ২০২৬

গুলিতে রোহিঙ্গা নেতা নিহত

মে ৫, ২০২৬

২০১৩ সালে হেফাজতের আন্দোলনে ৫৮ জন নিহতের পরিচয় নিশ্চিত: চিফ প্রসিকিউটর 

মে ৫, ২০২৬

স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার: ডা. জুবাইদা রহমান

মে ৫, ২০২৬

বাংলাদেশের সাথে সম্মানজনক সম্পর্ক স্থাপন করতে চায় ভারত: বিক্রম মিশ্রি

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT