চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কঙ্গনার কারণে ভাঙতে বসেছিল অজয়-কাজলের সংসার!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৯ অপরাহ্ণ ০২, এপ্রিল ২০২২
বিনোদন
A A

বলিউডের অন্যতম সুখী দম্পতি হিসেবে যদি কোন তারকা দম্পতির নাম উল্লেখ করতেই হয় তবে প্রথম সারিতেই থাকবে অজয় দেবগণ-কাজলের নাম। দাম্পত্য জীবনের ২৩ বছর ইতোমধ্যেই যারা পার করে ফেলেছেন। কিন্তু জানেন কি সেই অজয় দেবগণ-কাজলের ঘরেও এক সময়ে ঢুকে পড়েছিল তুমুল অশান্তি? শুধু তাই নয় এর জন্য নাকি অজয়-কাজলের সংসারও ভেঙে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল।

মূলত ২০১০ সালে মুক্তি প্রাপ্ত অজয় অভিনীত ‘ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই’ ছবির শুটিং চলাকালীন সময় ঘোর গুঞ্জন ওঠে যে অজয় ও বলিউড ‘কুইন’ কঙ্গনা রানাউতের প্রেমের।

শোনা গিয়েছিল, ছবিতে একসঙ্গে অভিনয় করতে করতেই নাকি কঙ্গনার প্রেমে হাবুডুবু খেয়েছিলেন অজয়! যে ঘনিষ্ঠতার খবর পৌঁছেছিল কাজলের কাছেও। কঙ্গনাকে নিয়ে দু’জনের অশান্তি এমন পর্যায়ে চলে গিয়েছিল যে কাজল বাড়ি ছেড়েই চলে যেতে চেয়েছিলেন। হুমকি দিয়েছিলেন দুই শিশু সন্তানকে নিয়েই অজয়ের সংসার ছেড়ে চলে যাবেন তিনি।

আর তাতেই নাকি হুঁশ ফেরে অজয়ের। ভাঙতে বসা সংসার আবারও জোড়া লাগাতে সাংবাদিকদের মুখোমুখি হন অভিনেতা। সোজাসুজিই বলেন, “পরকীয়া সম্পর্ক হয় না, এমন বলছি না। তবে মাঝে মধ্যে দু’জন মানুষকে একসঙ্গে দেখলে সংবাদমাধ্যম ধরে নেয় তাঁদের মধ্যে সম্পর্ক তৈরি হয়েছে। আগেও কখনো নিজের সঙ্গে কারও নাম জড়াতে দেইনি আমি। কাজ ভালবাসি। কাজ করি। তার পর সোজা বাড়ি ফিরে যাই।”

অশান্তি কী ভাবে মিটেছিল শেষমেশ, তা জানা যায়নি আর। তবে কাজল অজয়কে ছেড়ে যাননি। বড় হয়ে গিয়েছে তাদের দুই সন্তান যুগ এবং নায়সা। অভিনয়ে নিয়মিত আছেন কাজলও। আর নিজের ৫৩ তম জন্মদিনে আজও অজয় দাপটে অভিনয়ের পাশাপাশি সমান ব্যস্ত নিজের প্রযোজনা সংস্থা নিয়ে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অজয় দেবগণকঙ্গনা রানাউতকাজলদাম্পত্যসংসার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জয়ের অর্ধশতকে ডারবানে লড়ছে বাংলাদেশ

পরবর্তী

শুটিংয়ে ব্যস্ত শাহরুখ ও শ্রীদেবী কন্যা

পরবর্তী

শুটিংয়ে ব্যস্ত শাহরুখ ও শ্রীদেবী কন্যা

বিএনপি সবকিছু বেলা শেষ হয়ে গেলে করে: কাদের

সর্বশেষ

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT