কক্সবাজার

কক্সবাজারে বিশ্ব পর্যটন দিবস উদযাপন

কক্সবাজারে বিশ্ব পর্যটন দিবস উদযাপন

পর্যটন নগরী কক্সবাজারে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস উদযাপন করা হয়েছে। দিসবটি উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসন, বীচ ম্যানেজমেন্ট কমিটি নানা কর্মসুচী হাতে নেয়।

শুক্রবার সকালে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে বের করা হয় বর্ণাঢ্য র‌্যালী। শহরের পর্যটন সড়ক গুলো প্রদক্ষিন করে লাবনী পয়েন্টে এসে শেষ হয়।

র‌্যালীতে কক্সবাজার জেলা প্রশাসন, বীচ ম্যানেজমেন্ট কমিটি, ট্যুরিস্ট পুলিশ, প্রথম আলো বন্ধুসভা, ট্যুর অপারেটর, বীচ বাইক মালিক সমিতি, বীচ দোকান মালিক সমিতিসহ বিভিন্ন হোটেল ও পর্যটন সংশ্লিষ্টরা পৃথক ব্যানার নিয়ে অংশ নেন।

এসময় বেলুন উড়িয়ে কর্মসুচির উদ্বোধন করেন অতিথিরা। পরে লাবনী পয়েন্টের উন্মুক্ত মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে স্থানাীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, জেলা প্রশাসক মো. কামাল হোসেন, ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার জিল্লুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহজাহান আলী, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাড. সিরাজুল মোস্তফা, জেলা জাসদ সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুল, সহকারী পুলিশ সুপার বাবুল বণিক, ব্যবসায়ী নেতা নুরুল আবছার বক্তব্য রাখেন।

শুক্রবার বিকেলে সৈকতের লাবনী পয়েন্টে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় পর্যটকদের জন্য।

বিষয়:কক্সবাজার পর্যটন নগরী বিশ্ব পর্যটন দিবস র‌্যালী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…