চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে বাঁকখালী নদী দখল ও প্যারাবন নিধন করে প্লট বাণিজ্য

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৪:৪৩ অপরাহ্ণ ১৫, এপ্রিল ২০২২
কক্সবাজার, জনপদ
A A
নদী দখল ও প্যারাবন নিধনের জন্য মাটি খোঁড়া কাজের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজার শহরে সদর মডেল থানা থেকে প্রায় ৫০০ মিটার উত্তরে বাঁকখালী নদীর কস্তুরাঘাট এলাকা। নদীর অপর পাশে খুরুশকুল। মাঝখানে বাঁকখালী নদীর ওপর তৈরি হচ্ছে ৫৯৫ মিটার দৈর্ঘ্যের সেতু। সেতু নির্মাণ শেষ হওয়ার আগেই শুরু হয়েছে নদী ও তীরের প্যারাবন দখল। প্রথমে প্যারাবনের গাছপালা নিধন করে পরে বালু ফেলে নদী ভরাট করে প্লট বানিয়ে বিক্রি করা হচ্ছে। এভাবে সংযোগ সড়কের পাশে প্রায় ৬’শ হেক্টর এলাকার প্যারাবন উজাড় করে তৈরি হচ্ছে শতাধিক ঘরবাড়িসহ নানা স্থাপনা।

আজ শুক্রবার সকালে অতিরিক্ত জেলা প্রশাসক মো: আমিন আল পারভেজ এর নেতৃত্বে কক্সবাজার জেলা প্রশাসনের একটি দল সরেজমিন পরিদর্শন করে নদী দখল করে ভরাট ও প্যারাবনের গাছ নিধনের সত্যতা পান এবং উপস্থিত লোকজন ও দখলদারের পাহারাদারদের সাথে কথা বলে পরিবেশ বিধ্বংসী এসব কাজে জড়িতদের পরিচয়ও জানতে পারেন।

জেলা প্রশাসনের দলের সাথে এসময় উপস্থিত ছিলেন পরিবেশবাদী সংগঠন ইয়ুথ এনভায়রনমেন্ট সোসাইটি (ইয়েস) এর প্রধান নির্বাহী ইব্রাহিম খলিল উল্লাহ মামুন।

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মো: আমিন আল পারভেজ বলেন, নদী দখল ও প্যারাবন নিধনের অভিযোগ পেয়ে জেলা প্রশাসকের নির্দেশে সরেজমিন পরিদর্শন করতে এসেছি। পরিদর্শন করে নদী দখল করে ভরাট ও প্যারাবনের গাছ নিধন অভিযোগের সত্যতাও পাওয়া গেছে। এছাড়া নদী দখলদারদের উচ্ছেদ করতে হাইকোর্টের নিদের্শনাও রয়েছে। তাই দ্রুত সময়ের মধ্যে নদী দখলকারী ও প্যারাবনের গাছ নিধন করে স্থাপনা নির্মাণকারী এবং প্লট বাণিজ্যে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

পরিবেশবাদী সংগঠন ইয়ুথ এনভায়রনমেন্ট সোসাইটি (ইয়েস) এর প্রধান নির্বাহী ইব্রাহিম খলিল মামুন বলেন, বাকঁখালী নদীর কস্তুরাঘাট এলাকায় গত দুই মাসে প্রায় ৬শ’ হেক্টর এলাকায় নদী দখল ও ভরাট করে ৪০ হাজার কেওড়া ও বাইনগাছ কেটে শতাধিক টিনের ঘর ও পাকা ভবন তৈরি হয়েছে এবং হচ্ছে। গাছপালা উজাড় হওয়ায় দু’ই শতাধিক প্রজাতির পাখির আবাসস্থল ও জীববৈচিত্র্য ধ্বংস হয়েছে। এছাড়া নদীর অন্যান্য এলাকায়ও দখলও ভরাটের কারণে নদীর গতিপথ সংকুচিত হয়ে পড়েছে।

পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের উপপরিচালক শেখ মো. নাজমুল হুদা বলেন, ‘বাকঁখালী নদীর প্যারাবন দখল ও ধ্বংসকারীদের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে দু’টি মামলা হয়েছে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে। তবুও প্যারাবন দখল ও দূষণ বন্ধ করা যাচ্ছে না। নিয়মিত অভিযান চালানোর মতো পর্যাপ্ত লোকবল নেই আমাদের।’

শেয়ারTweetPin
পূর্ববর্তী

জিম্বাবুয়ে গির্জাগামীদের বহনকারী বাস দুর্ঘটনায় নিহত ৩৫

পরবর্তী

রাজধানীর খিলক্ষেত এলাকায় পানির জন্য হাহাকার

পরবর্তী
খিলক্ষেত এলাকায় পানির জন্য হাহাকার, মানুষ পানি সংগ্রহ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর খিলক্ষেত এলাকায় পানির জন্য হাহাকার

চারজন নারী-পুরুষ বিয়ের অনুষ্ঠানে সাজগোজ করে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

রণবীরের বিয়েতে মন ভেঙেছে ফারিয়ার, রাতে ঘুম হয়নি দীঘির!

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নেপালে অজ্ঞাত মরদেহ দাফন, পরে যেভাবে শনাক্ত করা হবে

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের স্বস্তি, ট্রাম্পের ভিসা বাতিলের সিদ্ধান্ত আটকে দিল আদালত

আগস্ট ৩০, ২০২৬

নয়বারের শিরোপা জয়ীদের থামিয়ে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস: দেশজুড়ে নানা কর্মসূচি

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভূমিকম্প নয়, হিমবাহ ধসে নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা: ইউএসজিএস

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT