জিম্বাবুয়ের দক্ষিণ-পূর্ব চিপিঙ্গে শহরে ইস্টার সমাবেশের জন্য গির্জাগামীদের বহনকারী বাস রাস্তা থেকে সরে গিয়ে একটি ঘাটে পড়ে কমপক্ষে ৩৫ জনের নিহত হয়েছে।
স্থানীয় পুলিশ সূত্রে এনডিটিভি এ তথ্য নিশ্চিত করে।
জিম্বাবুয়ে পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার পল ন্যাথি এএফপিকে বলেন, আমি নিশ্চিত করতে পারি, গতকাল রাতে বাস দুর্ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৩৫ এবং আহতের সংখ্যা ৭১ জন।








