চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৫ অপরাহ্ণ ২৪, জানুয়ারি ২০১৯
অপরাধ, কক্সবাজার
A A
বন্দুকযুদ্ধ

কক্সবাজারের টেকনাফ ও মহেশখালীতে আইন-শৃংখলা বাহিনীর সাথে আলাদা ‘বন্দুকযুদ্ধে’ ৩ জন নিহত হয়েছে।  

বৃহস্পতিবার ভোর ৪ টার দিকে এসব বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পুলিশ ও র‌্যাবের দাবি নিহতরা চিহ্নিত ডাকাত ও মাদক ব্যবসায়ী।

এর মধ্যে টেকনাফে র‌্যাবের সাথে ২ জন ইয়াবা ব্যবসায়ী ও মহেশখালীতে পুলিশের সাথে ১ জন ডাকাত নিহত হয়েছে। আহত হয়েছে ২ পুলিশ সদস্য।

এসময় অস্ত্র ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করার দাবি করে পুলিশ।

টেকনাফ র‌্যাব-৭ কার্যালয়ের ইনচার্জ লে. মীর্জা সাহেদ জানান, ‘ইয়াবা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের বাহারছড়াঘাট এলাকায় অভিযানে নামেন। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে ইয়াবা ব্যবসায়ীরা পিছু হটে পালিয়ে যায়।

এসময় ঘটনাস্থল থেকে দুই যুবককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যায়। নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

Reneta

ঘটনাস্থল থেকে ৫০ হাজার পিস ইয়াবা, ২টি বিদেশি পিস্তল, ১টি ওয়ান শ্যুটারগান ও ১৪ গুলি উদ্ধার করেছে র‌্যাব। নিহতদের টেকনাফ থানা পুলিশের সহায়তায় ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে’।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর জানিয়েছেন, ‘ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে অভিযানে গেলে মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের সিকদার পাড়া গ্রামে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে হেলাল উদ্দিন (৩০) নামের এক যুবক নিহত হয়েছে।

নিহত হেলাল একজন চিহ্নিত ডাকাত ও মাতারবাড়ি ইউনিয়নের হংসু মিয়াজিপাড়া এলাকার জাকির হোসেনের ছেলে বলে জানান পুলিশ।

ওসি প্রভাস আরও জানান, ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে মহেখখালী উপজেলার মাতারবাড়ির সিকদার পাড়া সড়কের পাশে পুলিশ অভিযানে নামেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছুড়তে এক পর্যায়ে ডাকাতদল পিছু হটে।

পরে বন্দুকযুদ্ধে হেলাল ডাকাত গুলিবিদ্ধ হয়ে আহত হয়। পরে পুলিশ উদ্ধার করে মহেশখালী হাসপাতালে নিয়ে আসলে রাত ৩টায় কতব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এসময় পুলিশের সিপাহী টুটুল বড়ুয়া ও সিপাহী আজিজ গুলিবিদ্ধ হয়ে আহত হয়। তাদেরকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত হেলালের বিরুদ্ধে হত্যাসহ ১৪টি মামলা রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ১টি দেশীয় তৈরি পাইপগান, ১টি লম্বা বন্দুক ও ১২টি খালি খোসা উদ্ধার করেছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়াবাবন্দুকযুদ্ধমাদক ব্যবসায়ীমাদকবিরোধী অভিযানসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

অধ্যাপক রীনাত ফওজিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য নির্বাচিত

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের ১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

সোহেল রানা ও স্ত্রী স্বপ্না আক্তারের ফাঁসির আদেশ

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঝিনাইদহে ট্রেনের বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের চিকিৎসক ইবোলামুক্ত, ডিআর কঙ্গোতে সংক্রমণ বেড়ে ৪৮৮

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT