চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে দুই সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষ, নিহত ১

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৯:৫৪ অপরাহ্ণ ১৬, অক্টোবর ২০১৫
অন্যান্য, অপরাধ
A A

কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়ায় সন্ত্রাসীদের দু’গ্রুপের সংঘর্ষে শেখ আব্দুল্লাহ (২০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরো ৫ ব্যক্তি। সংঘর্ষের ঘটনায় একটি বাড়িতে অগ্নিসংযোগও করা হয়। শুক্রবার রাত ৮টা পর্যন্ত ওই সংঘর্ষ চলে।

নিহত শেখ আবদুল্লাহ দক্ষিণ রুমালিয়ারছড়া সমিতি বাজার এলাকার অধিবাসী।

প্রত্যক্ষদর্শী, স্থানীয় লোকজন ও পুলিশ জানিয়েছে, দক্ষিণ রুমালিয়ারছড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি সন্ত্রাসী গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিলো। যার একটির নেতৃত্বে রয়েছে কারাবন্দী হাসনাতের সেকেন্ড ইন কমান্ড রমজান ও অপরটিতে কারাবন্দী রকির সেকেন্ড ইন কমান্ড রানা।

শুক্রবার সন্ধ্যায় দুই সন্ত্রাসী বাহিনী মুখোমুখি হলে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মুহূর্তের মধ্যে গুলিবর্ষণ এবং দা, চাপাতি দিয়ে হামলা শুরু হয়। প্রায় আধঘণ্টার ওই সংঘর্ষে প্রাণ হারায় আব্দুল্লাহ।

আব্দুল্লাহর মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

তবে আহতরা চিহ্নিত সন্ত্রাসী হওয়ায় চিকিৎসা নিতে হাসপাতালে যায়নি। ঘটনার পরপর হাসনাত বাহিনী সদস্যরা রানার বাসায় অগ্নিসংযোগ করে।

Reneta

কক্সবাজার সদর মডেল থানার ওসি আসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাসনাত ও রকি দুটি সন্ত্রাসী গ্রুপ। দুগ্রুপের মধ্যে বিরোধের জের ধরে ওই ঘটনা ঘটেছে। নিহত আব্দুল্লাহ হাসনাত বাহিনীর সদস্য।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বন্দুকযুদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

দুর্বৃত্তদের হামলায় প্রাণ গেল বিএনপি নেতার

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মেজর মোজাফফর গ্রেপ্তার: জিয়া হত্যাকাণ্ডের অমীমাংসিত রহস্য উদঘাটনের সম্ভাবনা

জুলাই ১৭, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসা বিষয়ে যা জানালো যুক্তরাষ্ট্র

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT