চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে থেমে থেমে বৃষ্টি, উত্তাল সমুদ্র

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৯:০২ অপরাহ্ণ ১০, আগস্ট ২০২২
- সেমি লিড, কক্সবাজার, জনপদ, পরিবেশ
A A

উড়িষ্যা উপকূল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপের কারণে কক্সবাজার সমুদ্র বেশ উত্তাল রয়েছে। সকাল থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এখনো সমুদ্রে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে বলে জানিয়েছে কক্সবাজার আবহাওয়া অফিস।

বুধবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার আবহাওয়া অফিসের প্রধান আবহাওয়াবিদ আবদুল হামিদ মিয়া।

তিনি জানান, উড়িষ্যা উপকূল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে বর্তমানে ভারতের ছত্তীসগঢ় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরো উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপ পার্থক্যের আধিক্য বিরাজ করছে। সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

তিনি আরও জানান, বুধবার সকাল থেকে কক্সবাজারে থেমে থেমে মাঝারি ধরণের বৃষ্টিপাত ও দমকা ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। এদিকে গত ২৪ ঘন্টায় (বুধবার বিকেল ৩টা পর্যন্ত) কক্সবাজার সদরে ৫ মিলিমিটার এবং টেকনাফে ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৭ ডিগ্রী সেলসিয়াস।

সুস্পষ্ট লঘুচাপ ও বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলানকক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ০২-০৪ ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে বলে জানিয়েছেন কক্সবাজার আবহাওয়া অফিসের এই কর্মকর্তা।

সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

Reneta

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, ‘সাগর উত্তাল থাকার কারণে পর্যটকদের পানিতে নামতে নিরুৎসাহিত করা হচ্ছে। ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে পর্যটকদের সচেতনতা অবলম্বনের জন্য মাইকিং করা হচ্ছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে সার্বক্ষণিক সজাগ রয়েছে ট্যুরিস্ট পুলিশ।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নিম্নচাপস্থল নিম্নচাপস্থানীয় সতর্ক সংকেত
শেয়ারTweetPin

সর্বশেষ

চীনে ডোনাল্ড ট্রাম্পকে লাল গালিচা সংবর্ধনা

মে ১৩, ২০২৬

হামে আক্রান্ত ৬ মাসের শিশু নূর নাহারের পাশে দাঁড়ালেন ডা. জুবাইদা রহমান

মে ১৩, ২০২৬

বাবরকে ছুঁলেন শান্ত, টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশিদের জয়জয়কার

মে ১৩, ২০২৬

সাহসী গল্প নিয়ে কানে আরব বিশ্বের নির্মাতারা

মে ১৩, ২০২৬

এসপির মোবাইল ছিনতাই, একই পরিবারের ৩ ছিনতাইকারী গ্রেফতার

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT