কক্সবাজার

কক্সবাজারে ট্রাকচাপায় বাবা ছেলে নিহত

ট্রাকের সাথে দুর্ঘটনায় বাবা ও ছেলে নিহত, আহতরা স্থানীয়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাকের সাথে দুর্ঘটনায় বাবা ও ছেলে নিহত, আহতরা স্থানীয়রা, ঘটনাস্থলে পুলিশ ও উদ্ধারকর্মীরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

কক্সবাজারের রামুর রশিদ নগর এলাকার কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে মালবাহী ট্রাক চাপায় বাবা-ছেলে নিহত হয়েছেন। তারা ইজিবাইকের যাত্রী ছিলেন।

শনিবার সকালে রামুর রশিদ নগরের পানিরছড়া উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার উপ-পরিদর্শক (এসআই) মনজুরুল ইসলাম।

নিহতরা হলেন— রামুর রশিদ নগর ইউনিয়নের কাদমর পাড়ার ইউনুস সওদাগর ও তার ছেলে মো. রুবেল।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক ওই ইজিবাইকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইউনুস সওদাগরের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তার ছেলে রুবেল।  ট্রাকটি জব্দ করা হয়েছে।

বিষয়:কক্সবাজারের রামু ট্রাকচাপা বাবা-ছেলে নিহত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…