চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নির্দেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৯ পূর্বাহ্ণ ২৯, মার্চ ২০১৬
অর্থনীতি
A A

কক্সবাজারে ভেটেনারি ও অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৯ মার্চ) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন।

২৩৮ কোটি ৮৭ লাখ টাকা ব্যয়ে ‘চট্টগ্রাম ভেটেনারি ও অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস স্থাপন প্রকল্প’র চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। বিগত দুই বছরে দুটি ফ্যাকাল্টি ফুড সাইন্স টেকনোলজি ও ফিশারিজের অধীনে ১০টি বিভাগ খোলা হয়েছে। বিগত বছরে সাত একর জমির উপর ল্যাবরেটরি, একাডেমি ও অন্যান্য অবকাঠামো গড়ে উঠেছে।

কিন্তু বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে। এর পরেই কক্সবাজারে আরও একটি ভেটেনারি ও অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। একনেক সভা শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এসব তথ্য জানান।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ভিত্তিক ব্যবসা-বাণিজ্য বিষয়ক সাময়িকী ফরচুন প্রকাশিত বিশ্বের মহান ৫০ জন নেতার (এর মধ্যে ২৩ জনই নারী) তালিকায় ১০ নম্বরে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষ্যে পরিকল্পনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

একনেক সভায় ট্যানারি শিল্প স্থানান্তরের বিষয়টি উঠে আসে। খুব শিগগিরই সাভারে চলে যাবে ট্যানারি। এতে করে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুকে একনেক সভায় অভিনন্দন জানানো হয়।

Reneta

প্রধানমন্ত্রী একনেক সভায় বলেন, নতুন শিল্প কারখানা গড়ে তুলতে হলে এর আগে ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনা করতে হবে।

একনেক সভাসহ নানা বিষয় নিয়ে পরিকল্পনা মন্ত্রীর নিজ কক্ষে আলাপ আলোচনা হয়। এ সময় বঙ্গবন্ধুর স্মৃতি চারণ করে মন্ত্রী বলেন,‘মেহেরপুরের মুজিবনগর আমাদের সবার স্মৃতি বিজড়িত একটি স্থান। আমি সেখানে যাবো এবং একটি বিশ্ববিদ্যালয় নির্মাণের ঘোষণা দিয়ে আসবো। এখানে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে নানা গবেষণা হবে।’

একনেক সভায় অনুমোদন দেওয়া অন্যান্য প্রকল্পগুলো হলো- ‘কালিয়াকৈর হাইটেক পার্ক এবং অন্যান্য হাইটেক পার্কের জন্য প্রকল্পের অনুমোদন। প্রকল্পের মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ৩৯৪ কোটি টাকা।

একনেক সভায় ডেসকো এলাকায় সুপারভাইজারি কন্ট্রোল ও ডাটা অ্যাকুইজিশন (স্ক্যাডা) সিস্টেম স্থাপন প্রকল্পেরও অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পের মোট ব্যয় ১৫২ কোটি ২০ লাখ টাকা। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও পূর্বাচলে প্রকল্পটি বাস্তবায়িত হবে। স্ক্যাডা একটি অত্যাধুনিক পদ্ধতি। এর মাধ্যমে দূর নিয়ন্ত্রণ কক্ষ থেকে বিদ্যুৎ সরবরাহ ও নিয়ন্ত্রণ করা হবে।

১৪০ কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে মুন্সীগঞ্জে মুদ্রণ শিল্প নগরী স্থাপন প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। ১৪০ কোটি টাকা ব্যয়ে ‘সিলেট-সুনামগঞ্জ সড়ক উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।

রুমা-বগালেক-কেওক্রাডং সড়ক উন্নয়নের ব্যয় নির্ধারণ করা হয়েছে ৯০ কোটি টাকা। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভৌত ও একাডেমিক সুবিধা বৃদ্ধিকরণ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২৩৮ কোটি ৪৮ লাখ টাকা।

অন্যদিকে সাড়ে ৪৭ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের খাদ্য ও বিকিরণ সুবিধাদির আধুনিকীকরণ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একনেক বৈঠক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পানির নিচে সড়ক, সাজেকে আটকা প্রায় ৪০০ পর্যটক

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় শুরু হচ্ছে জাতীয় বৃক্ষমেলা

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বুধবার একই সময়ে সূর্যের আলো পাবেন পৃথিবীর ৯৯ শতাংশ মানুষ

জুলাই ৮, ২০২৬

মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনায় বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

জুলাই ৮, ২০২৬
ছবি: প্রতিনিধি

কুমিল্লায় আর্জেন্টিনা সমর্থকের মারধরে ব্রাজিল সমর্থক নিহত

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT