অন্তর্বর্তী সরকারের প্রথম একনেক সভা অনুষ্ঠিত

অন্তর্বর্তী সরকারের প্রথম একনেক সভা, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের উপস্থিতিতে।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
অন্তর্বর্তী সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৮ সেপ্টেম্বর) বুধবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকে উপদেষ্টা পরিষদের সদস্য এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই বৈঠকে একনেকে অনুমোদনের জন্য পাঁচটি প্রকল্প উত্থাপিত হয়েছিল বলে জানা গেছে। প্রকল্পগুলোর সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৪৫৫ কোটি টাকা। এর মধ্যে তিনটি সংশোধিত এবং দুটি নতুন প্রকল্প রয়েছে।
আজ বিকেল ৩ টায় পরিকল্পনা কমিশনে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ সংবাদ সম্মেলনে একনেক বৈঠকের বিস্তারিত তুলে ধরবেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






