চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে পাহাড় ধস

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৬:৫২ অপরাহ্ণ ১০, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি দরিয়ানগর এর মাঝখানে দুই নাম্বার ব্রিজ এলাকায় পাহাড় ধসের ঘটনায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। মাটি চাপা পড়ে পুলিশসহ আহত হয়েছে ৮ জন।
আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গত তিনদিন ধরে কক্সবাজারে অব্যাহত রয়েছে ভারী বর্ষণ। এর ফলে পাহাড় ধসের আশঙ্কা নিয়ে সর্তকতা জারি করে আবহাওয়া অফিস। আজ বিকেল ৪ টার দিকে, মেরিন ড্রাইভ সড়কের দুই নাম্বার সেতু এলাকায় হঠাৎ বিশাল আকারের একটি পাহাড় এসে রাস্তার উপর পড়ে।
এসময় উভয় দিক থেকে যাতায়াতকারী ৩টি সিএনজি, ১ টি ট্রাক মাটিচাপা পড়ে। খবর পেয়ে পাশে থাকা সেনাবাহিনীর ১৬ ইসিবি’র একটি দল দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। এরপর তারা উদ্ধারকাজ শুরু করে।
সেনা সদস্যরা আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়। এ ঘটনায় পুলিশ ফাঁড়ির এস আই রাজিব বৈরাগী সহ  ৮জন আহত হয়।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসাইন জানান, সেনাবাহিনীর সদস্যরা মাটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে প্রথম থেকে কাজ শুরু করে।
দীর্ঘ তিন ঘণ্টা মেরিন ড্রাইভ এ যান চলাচল বন্ধ থাকার পর সন্ধা ৬ টা থেকে যান চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি। মাটি চাপা পড়া যানবাহনগুলো ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। আহতদের ভর্তি করা হয়েছে কক্সবাজার সদর হাসপাতালে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: পাহাড় ধসমেরিন ড্রাইভ সড়ক
শেয়ারTweetPin

সর্বশেষ

আক্রমণাত্মক ব্যাটিংয়ের পরিকল্পনা নিয়ে নেমেছিলেন হৃদয়

এপ্রিল ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বজ্রপাতে চার জেলায় ৭ জনের মৃত্যু

এপ্রিল ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানসহ ওই অঞ্চলের দেশগুলোর স্বার্থে রাশিয়া সম্ভাব্য সবকিছু করবে: পুতিন

এপ্রিল ২৭, ২০২৬

শামীমের ব্যাটিং উপভোগ করেছেন হৃদয়

এপ্রিল ২৭, ২০২৬
ইসমাইল সাকাব ইসফাহানি

যুক্তরাষ্ট্রের মিত্র উপসাগরীয় দেশগুলোতে চারগুণ হামলার হুঁশিয়ারি ইরানের

এপ্রিল ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT