চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারের পেকুয়ায় গুলিতে নারী নিহত, গ্রেপ্তার ২

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০০ অপরাহ্ণ ১২, এপ্রিল ২০২১
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের পেকুয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে এক নারী নিহত এবং ৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার দিবাগত মধ্যরাত দেড়টায় পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

সোমবার সকালে পেকুয়া থানার পরিদর্শক (তদন্ত) কানন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সেলিনা আক্তার (৪০) পেকুয়ার বারবাকিয়া ইউনিয়নের ফরিদুল আলমের স্ত্রী।

আহতরা হলেন: একই এলাকার সেলিম উল্লাহ’র ছেলে মোহাম্মদ সাকিব (২৫) এবং নুরুল আবছারের ছেলে সাইফুল ইসলাম (৩৫)।

এছাড়া আহত অন্যদের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি।

Reneta

গ্রেপ্তাররা হলেন: নিহত সেলিনা আক্তারের প্রতিবেশী মোহাম্মদ হোসেনের ছেলে মাহমুদুল করিম (৪০) ও মোহাম্মদ মফিজ (৪৫)।

নিহতের স্বজন ও স্থানীয়দের বরাত দিয়ে পরিদর্শক কানন বলেন: পেকুয়ার বারবাকিয়া ইউনিয়নের ভোদামাঝির ঘোনা এলাকার ফরিদুল আলম ও মোহাম্মদ হোসেনের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে রোববার মধ্যরাতে মোহাম্মদ হোসেনের লোকজন দলবদ্ধ হয়ে ফরিদুল আলমের ভিটের ঘেরাবেড়া উপড়ে ফেলে।

এসময় বাড়িথেকে ফরিদুল আলমের পরিবারের লোকজন বের হয়ে বাঁধা দেয়। এতে দুইপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের পাশাপাশি গোলাগুলির ঘটনাও ঘটে। এ ঘটনায় ৬ জন আহত হয়।

পরিদর্শক বলেন: এ ঘটনায় আহতদের স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক এক নারীকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহতদের মধ্যে ২ জনকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কানন জানান: রাতেই স্থানীয়দের কাছ থেকে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে গ্রেপ্তার করেছে।

নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান পরিদর্শক (তদন্ত)।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্রেপ্তার ২নারী নিহত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগস্টে দুই দফায় টানা ৪ দিন ছুটির সুযোগ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

লিসবনে জেমস ও জায়েদ খানের মন মাতানো কনসার্ট

জুলাই ২৭, ২০২৬

বিশ্বের আগেই বাংলাদেশের দর্শক দেখবেন নতুন ‘স্পাইডার-ম্যান’!

জুলাই ২৭, ২০২৬

সমালোচকরা ঘৃণা ছড়াচ্ছেন— অভিযোগ করলেন ফিফা সভাপতি

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT