রাজধানীর বনানী থেকে সাতটি ককটেলসহ তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংগঠনটির পাঁচ নেতাকে আটক করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বনানী ২০ নং ওয়ার্ডের কমিশনারের কার্যালয়ের গলি থেকে তাদের আটক করা হয়।
আটক পাঁচ ছাত্রদল নেতা হলেন- কলেজ ছাত্রদলের সভাপতি তসলিম হাসান মাসুম, সাধারণ সম্পাদক আমিনুল হক হিমেল, সিনিয়র সহ-সভাপতি নূরে আলম রাসেল, সদস্য মাসুদ রানা ও সাইফুল।
পুলিশ জানিয়েছে, নাশকতার উদ্দেশ্যেই গ্রেফতার ছাত্রদলকর্মীরা জড়ো হয়েছিল।






