আদালত

কওমির মাস্টার্স সনদ বিষয়ে রিট খারিজ

কওমির মাস্টার্স সনদ বিষয়ে রিট খারিজ

কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের সনদকে মাস্টার্স (ইসলামিক স্ট্যাডিজ এবং আরবি) এর সমমান প্রদান করে জারি করা গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো.আতাউর রহমান খানের হাই কোর্ট বেঞ্চ সোমবার এ সংক্রান্ত রিট আবেদনের শুনানি নিয়ে এই আদেশ দেন।

এর আগে গত ১৩ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষ বিভাগ কওমি মাদ্রাসার সর্বোচ্চ সনদকে সাধারণ শিক্ষার স্নাতকোত্তর ডিগ্রির স্বীকৃতি দিয়ে গেজেট জারি করে।

সেই গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে মো. ফজলুল হক নামের এক ব্যক্তি হাইকোর্টে রিট করেন।

বিষয়:কওমি মাদ্রাসা হাইকোর্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…