চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ও আল্লাহ, আমাগো তিনজনই নিয়া গেলা?’ 

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
১১:২৪ পূর্বাহ্ণ ২১, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

‘ও আল্লাহ, আমাগো তিনজনই নিয়া গেলা? ও আল্লাহ, আমি মা রে এহন কি জবাব দিব?’

ঢাকা মেডিকেলের মর্গের সামনের মাটিতে গড়াগড়ি করে এমন হৃদয় বিদীর্ণ করা বিলাপ জরিনা বেগমের। চকবাজারের ভয়াবহ আগুনে নিহত হয়েছেন তার দুই ভাই। হারিয়েছেন মাত্র তিন বছরের এক ভাতিজাকেও।

এমন বিলাপের করে একটু পর পর জ্ঞান হারিয়ে ফেলছেন জরিনা। আবার জ্ঞান ফিরে তার সেই চিৎকার, ‘ও আল্লাহ, এখন আমাগো কি হবে? আমাগো সব আলো তো নিভে গেল।’

Banglabid

রাজধানীর পুরান ঢাকার চকবাজার এলাকায় রাজ্জাক ভবনের ভয়াবহ আগুনে পুড়ে মারা গিয়েছে জরিনার ভাই মোঃ আলি (৩৫) ও তার ৩ বছরের শিশুপুত্র আরাফাত এবং আরেক ভাই মোঃ অপু (৩৩)।

জরিনার পাশে থাকা তার একজন স্বজন এ তথ্য জানিয়ে চ্যানেল আই অনলাইনকে বলেন: ‘আগুন লাগা বিল্ডিংয়ে একটু পাশের একটা দোকান ছিল এদের। এরা আগুন লাগার পর দোকান বন্ধ করে আসছিলো। আর ঘরে ফেরা হল না ওদের। ভাগ্য ভালো আর তিন ভাইয়ের ছোট ভাই দিপু ওখানে তখন ছিল না। তাই বেঁচে গেছে। এদের বাসা রহমতগঞ্জ খেলার মাঠের পাশে।’

মর্মান্তিক এ ঘটনায় এখন পর্যন্ত ৭৮ জন মারা গেছে। নিহতদের মধ্যে পুরুষ ৬৬ জন, নারী ৭ জন ও শিশু ৫ জন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

Reneta

বুধবার রাত ১০টা ৩৮ মিনিটে চকবাজারের নন্দ কুমার দত্ত রোডের শেষ মাথায় মসজিদের পাশে ৬৪ নম্বর হোল্ডিংয়ের ওয়াহিদ ম্যানসনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

এলাকাবাসী বলছে, ওই ভবনের কারখানা থেকে আগুন ছড়িয়েছে। কেউ বলছে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণ আবার কেউ বলছে বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন ছড়ায়। ওয়াহিদ ম্যানসনের নিচতলায় প্লাস্টিকের গোডাউন ছিল। ওপরে ছিল পারফিউমের গোডাউন।

এ আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিসের ১৩টি স্টেশনের ৩৭টি ইউনিট। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সকাল ৯টার দিকে জানিয়েছে, টানা দশ ঘণ্টারও বেশি সময়ের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে আগুন। পুড়ে যাওয়া ভবন থেকে এখন উদ্ধারকাজ চলছে।

ফায়ার সার্ভিসের পাশাপাশি উদ্ধারকাজে অংশ নিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট এবং বিমান বাহিনীর হেলিকপ্টার।

সড়ক পরিবহন ও সেতু বিষয়ক মন্ত্রী জানিয়েছেন, আগুনের ঘটনা খতিয়ে দেখে এ ব্যাপারে ব্যবস্থা নেবে সরকার। আগুনে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেয়ার আশ্বাসও দিয়েছেন তিনি।

ঘটনা তদন্তে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের সাঈদ খোকনের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আগুনচকবাজার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পূর্ণিমার রাতে চারদিকে আর্তচিৎকার, শুধুই পোড়া গন্ধ

পরবর্তী

‘শিরোপা জেতার জন্য এখনো তৈরি নয় ম্যানসিটি!’

পরবর্তী

‘শিরোপা জেতার জন্য এখনো তৈরি নয় ম্যানসিটি!’

ফাইল ছবি

রাসায়নিকের গোডাউন সরানোর সময় এখনই: আইজিপি

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT