চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়েস্ট ইন্ডিজ সফরে ‘প্রমাণের সুযোগ’ দেখছেন ফারুক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৪ অপরাহ্ণ ০৩, মে ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

কক্সবাজার থেকে: দেশের বাইরে বাংলাদেশের টেস্ট জয় বলতে ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কায়। এর ভেতর দেশের মাটিতে বেশ কিছু বড় সাফল্য বাংলাদেশকে টেস্ট র‌্যাংঙ্কিংয়ে আট নম্বরে তুলে দিয়েছে। সামনে যখন আরেকটি ওয়েস্ট ইন্ডিজ সফর, তখন সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ মনে করছেন, বাংলাদেশ যে যেকোনো দলকে হারাতে পারে তা প্রমাণ করার জন্য এটি উপযুক্ত সফর।

মাস্টার্স ক্রিকেট খেলতে ফারুক এখন কক্সবাজারে। জাতীয় দলের সাবেক এ টপঅর্ডার ব্যাটসম্যান খেলছেন র’ন্যাশন খুলনা মাস্টার্সের হয়ে। বৃহস্পতিবার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ খেলতে নামার আগে এ ক্রিকেটার বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ সিরিজের কথা যদি বলি তাহলে সেটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য। জানেন যে হোমে বাংলাদেশ টিম এখন অনেক শক্তিশালী। আমরা যে কাউকে হারাতে পারি। কিন্তু বাইরে আমরা ভালো করার জন্য চেষ্টা করছি। সেই দিক দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ আমাদের প্রমাণ করার জন্য সব থেকে ভালো জায়গা হবে।’

ওয়েস্ট ইন্ডিজে শুরুতেই টেস্ট খেলবে বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজের পর তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ। ২১ জুন রওনা হওয়ার কথা বাংলাদেশ দলের।

ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে জুনের প্রথম সপ্তায় ভারতের দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আফগানদের বিপক্ষে দল কেমন হতে পারে সেটি নিয়ে চলছে নানা আলোচনা। ওয়েস্ট ইন্ডিজে লম্বা সফর থাকায় তার আগের সিরিজে সিনিয়র কয়েকজন ক্রিকেটারের বিশ্রাম দেয়া হতে পারে, বিভিন্ন সময়ে এমন ইঙ্গিত পাওয়া গেছে বিসিবি পরিচালকের কথায়। সাবেক নির্বাচক ফারুক টি-টুয়েন্টি র‌্যাংঙ্কিয়ের কথা মাথায় রেখে সেরা দল নিয়ে আফগানদের মোকাবেলা করার কথা বলেছেন।

‘আমি মনে করি আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের শক্তিশালী দল নিয়েই যাওয়া উচিত। আইপিএল যারা খেলছে (সাকিব ও মোস্তাফিজ) তারা বাদে বাকি সবাই সম্প্রতি খুব বেশি ম্যাচ ঘরোয়াতেও খেলেনি। আমার মনে হয় না খুব একটা বিশ্রাম দরকার আছে। তবে হ্যাঁ, মোস্তাফিজ ও সাকিব তারা অনেক খেলার মধ্যে ছিলো। তাই তাদের বিশ্রামের কথা চিন্তা করতে পারে। এছাড়া বাকিদের সবাইকে নিয়ে যাওয়া উচিত।’

২০১০ সাল থেকে আন্তর্জাতিক টি-টুয়েন্টি মঞ্চে আবির্ভাব হওয়ার পর থেকেই দুর্দান্ত নৈপুণ্য উপহার দিয়ে যাচ্ছে আফগানিস্তান। শেষ ১০ ম্যাচের মধ্যে তারা জিতে নেয়েছে সাত ম্যাচই। ধারাবাহিকতার পুরস্কার হিসেবে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে র‌্যাংঙ্কিংয়ের আটে তারা। বাংলাদেশ দশ নম্বরে। আফগানদের রেটিং পয়েন্ট ৮৭ আর টাইগারদের ৭৫।

এসব বিবেচনা করে আফগানিস্তান সিরিজকে গুরুত্বের সঙ্গে নিতে বলছেন ফারুক, ‘আমি যতদূর জানি খেলা ভারতে হবে। এই ম্যাচগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখন টি- টুয়েন্টিতে আমরা আগের থেকে বেশ ভালো খেলছি। আমাদের উন্নতির চিত্রটা খুব ভালো। তাই আফগানিস্তানের বিপক্ষে যে কয়টা ম্যাচ হোক না কেন, আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে।’

ট্যাগ: ফারুক আহমেদলিড স্পোর্টস
শেয়ারTweetPin3
পূর্ববর্তী

ভাগ্য পাল্টে উদ্যোক্তা

পরবর্তী

সেরা নাচিয়ে-২০১৮ নিয়ে ভুয়া ফেসবুক পেইজে বানোয়াট খবর

পরবর্তী

সেরা নাচিয়ে-২০১৮ নিয়ে ভুয়া ফেসবুক পেইজে বানোয়াট খবর

গণমাধ্যমের স্বাধীনতার বিকল্প নেই

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT