ভারতকে ৭ উইকেটে হারিয়ে তৃতীয় বারের মতো টি২০ বিশ্বকাপের ফাইনালে পৌঁছালো ওয়েস্ট ইন্ডিজ। শক্তিধর ভারতের পরাজয় আর দারুণ ফর্মে থাকা ওয়েস্ট ইন্ডিজ জয় সবমিলিয়ে ক্রিকেট অঙ্গনের তারকা বিভিন্ন সমীকরণ করছেন।
সেই সমীকরণে বাদ পড়েননি পাকিস্তানের অধিনায়ক শহীদ আফ্রিদি। তিনি তার অফিসিয়াল ফেসবুক পেজে ওয়েস্ট ইন্ডিজের এমন সাফলতায় উচ্ছ্বাস প্রকাশ করে একটি স্ট্যাটস পোস্ট করেছেন।
আফ্রিদি লিখেছেন: তোমাদের জয় করতে বাধ্য করা হয় নি, তোমাদের জয়ের চেষ্টা চালিয়ে যেতে বাধ্য করা হয়েছে। এটা একটি ক্র্যাকার ছিলো। অভিনন্দন ওয়েস্ট ইন্ডিজ এবং ভালো খেলেছে ইন্ডিয়া।
এরআগে চলমান টি২০ বিশ্বকাপে ভরাডুবির পর পাকিস্তানের জনগনের কাছে ক্ষমা চেয়েছেন টি-টুয়েন্টি অধিনায়ক শহীদ আফ্রিদি। টুর্নামেন্টে প্রত্যাশিত ফলাফল না পাওয়ায় দেশটির সাধারণ জনগনের উদ্দেশ্যেে তিনি টুইটার এবং ফেসবুক পেজে একটি ভিডিও আপলোড করে ক্ষমা প্রার্থনা করেন।








