চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়েস্ট ইন্ডিজের সামনে বিশাল লক্ষ্য

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫০ অপরাহ্ণ ০৬, ফেব্রুয়ারি ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে জিতের উল্লাসে উদযাপন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ৩৯৫ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ১৭১ রানে এগিয়ে থাকা মুমিনুল হকের দল ৮ উইকেটে ২২৩ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে।

বাংলাদেশ: ৪৩০ ও ২২৩/৮ (ইনিংস ঘোষণা), ওয়েস্ট ইন্ডিজ: ২৫৯

চারশ ছুঁইছুঁই লক্ষ্য তাড়া করতে হলে ক্যারিবিয়ানদের গড়তে হবে ইতিহাস। কেননা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৩১৭ রানের বেশি লক্ষ্য তাড়া করে জয়ের রেকর্ড নেই। ২০০৯ সালে নিউজিল্যান্ড ৩১৭ রানে তাড়া করেছিল ৭ উইকেট হারিয়ে।

দ্বিতীয় ইনিংসে অসাধারণ এক সেঞ্চুরি করেছেন মুমিনুল। বাংলাদেশ অধিনায়কের এটি দশম টেস্ট সেঞ্চুরি। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সপ্তম শতক।

সেঞ্চুরির প্রতিযোগিতায় মুমিনুল ছাড়িয়ে গেছেন তামিম ইকবালকে (৯টি)। টাইগার ওপেনারের চেয়ে ২০ টেস্ট কম খেলেও এ মিডলঅর্ডার ব্যাটসম্যান সেঞ্চুরির চূড়ায় উঠে গেলেন। বাংলাদেশের হয়ে তৃতীয় সর্বোচ্চ (৭টি) সেঞ্চুরি মুশফিকর রহিমের।

ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মুমিনুলের ১১৫ ও লিটন দাসের ৬৯ রানের ওপর ভর করে দ্বিতীয় ইনিংসে দুইশ পেরোয় বাংলাদেশ। পঞ্চম উইকেট জুটিতে তারা যোগ করেন ১৩৩ রান।

৩  উইকেটে ৪৭ রানে তৃতীয় দিন শেষ করেছিল বাংলাদেশ। ৩১ রান নিয়ে সকালে ব্যাটিংয়ে নামা মুমিনুল লাঞ্চ বিরতির পর তিন অঙ্কে পৌঁছান ১৭৩ বল খেলে। তার ইনিংসে চারের মার ৯টি।

রাকিম কর্নওয়াল ও জোমেল ওয়ারিকেন নিয়েছেন তিনটি করে উইকেট। দুটি উইকেট নিয়েছেন শ্যানন গ্যাব্রিয়েল।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনার মিউটেটেড স্ট্রেনের বিরুদ্ধে ভ্যাকসিন যথেষ্ট নয়

পরবর্তী

বিএনপির কাছে নিরপেক্ষ নির্বাচনের অর্থই হচ্ছে তাদেরকে জয়ী করা: কাদের

পরবর্তী

বিএনপির কাছে নিরপেক্ষ নির্বাচনের অর্থই হচ্ছে তাদেরকে জয়ী করা: কাদের

শহরে নতুন ফুডব্র্যান্ড বার্গারস্টেটের উদ্বোধন অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

শহরে নতুন ফুডব্র্যান্ড ‘বার্গারস্টেট’

সর্বশেষ

কাঠমিস্ত্রিকে মারধর, সোহমের বিরুদ্ধে থানায় অভিযোগ

আগস্ট ২৫, ২০২৬

বাংলাদেশের কাছে হেরেই অস্ট্রেলিয়া ‘ওরকম’ পিচ বানিয়েছে, বলছেন গাভাস্কার

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

বিদেশিদের মার্কিন এইচ-১বি ভিসায় বড় ধাক্কা, নতুন নিয়ম

আগস্ট ২৫, ২০২৬

বাছাই শেষ, পৃথিবী পাচ্ছে নতুন জেমস বন্ড

আগস্ট ২৫, ২০২৬

সংসদ ভবন এলাকায় অস্ত্র-বিস্ফোরক বহনে নিষেধাজ্ঞা

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT