ওয়েস্ট ইন্ডিজের লিড, হাতে ৬ উইকেট

ক্রিকেট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা ব্যাটিং ও ফিল্ডিং করছে, দর্শকরা স্টেডিয়ামে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
কোনো উইকেট না হারিয়ে একশ ছুঁয়ে ফেলা ওয়েস্ট ইন্ডিজকে হঠাৎ করেই চেপে ধরেছিল বাংলাদেশ। ৪২ রানের ব্যবধানে চার উইকেট তুলে ম্যাচে ফেরার পরও দ্বিতীয় সেশনে হতাশ করেছেন বোলাররা।
কাইল মেয়ার্স ও জারমেইন ব্ল্যাকউডের পঞ্চম উইকেট জুটিতে লিড পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এ প্রতিবেদন লেখার সময় ৬৯ ওভার খেলে ক্যারিবীয়দের সংগ্রহ ৪ উইকেটে ২৪৪ রান। একশ পেরিয়েছে জুটির সংগ্রহ। দ্বিতীয় দিনের চা-বিরতির আগে মেয়ার্স ৫৯ ও ব্ল্যাকউড ৩৮ রানে অপরাজিত আছেন।
সেন্ট লুসিয়ায় সিরিজের দ্বিতীয় টেস্টে টস হেরে আগে ব্যাট করা বাংলাদেশ গুটিয়ে যায় ২৩৪ রানে। প্রথম দিনে প্রতিপক্ষের কোনো উইকেট তুলতে পারেনি বাংলাদেশ বোলারররা।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






