চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়েষ্ট ইন্ডিজকে উড়িয়ে দিলো পাকিস্তান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১০ পূর্বাহ্ণ ২৪, সেপ্টেম্বর ২০১৬
স্পোর্টস
A A

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের কাছে পাত্তাই পেলো না ওয়েস্ট ইন্ডিজ। শুক্রবার রাতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে বোলারদের দুরন্ত পারফর্মেন্সের পর ব্যাটসম্যানদের দাপটে ক্যারিবীয়দের ৯ উইকেটে হারিয়েছে সরফরাজ আহমেদের দল।

এ জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকলো পাকিস্তান।

সর্বশেষ ইংল্যান্ড সফরের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচের দাপট দেখা গেলো পাকিস্তানের এই ম্যাচেও। টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। তাদের স্পিন ঘূর্ণিতে প্রথমেই বিপদে পড়ে ক্যারিবীয়রা। দলীয় ৩ রানে প্রথম উইকেট হারানোর পর ২২ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকতে থাকে তারা।

ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপের কোমরটা আসলে ভেঙেছেন ইমাদ ওয়াসিম। চার ওভারে মাত্র ১৪ রানে ৫ উইকেট নিয়েছেন এই বাঁ হাতি স্পিনার।

৪৮ রানে ৮ উইকেট হারিয়ে যখন লজ্জার মুখে দল, তখন একাই বুক চিতিয়ে লড়েন ডোয়াইন ব্রাভো। লেজের ব্যাটসম্যান জেরম টেলরকে নিয়ে ৬৬ রানের জুটি গড়ে দলের মুখরক্ষা করেন তিনি। দলীয় সর্বোচ্চ ৫৪ বলে ৫৫ রান করে সোহেল তানভীরের বলে আউট হন তিনি। টেলর করেন ২১ বলে ২১ রান।

এ দুজন ছাড়া ক্যারিবীয়দের আর কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেননি। এক বল বাকি থাকতে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয় ১১৫ রানে।

সহজ লক্ষ্য সহজেই ছুঁয়ে ফেলে পাকিস্তান। ওপেনিং জুটিতে ২৮ রান তুলে আউট হন সারজিল খান। তিনি করেন ২২ রান। এরপর আর কোনো উইকেট হারায়নি পাকিস্তান। ৩৭ বলে অপরাজিত ৫৫ রান করে দলের ব্যাটিংয়ে নেতৃত্ব দেন বাবর আজম। ৩৪ রানে অপরাজিত থাকেন তার সঙ্গী আরেক ওপেনার খালিদ লতিফ।

পাকিস্তানের একমাত্র উইকেটটি নিয়েছেন ক্যারিবীয় স্পিনার স্যামুয়েল বদ্রি।

ম্যাচসেরা হয়েছেন ইমাদ ওয়াসিম। দুদলের দ্বিতীয় ম্যাচ হবে আজই রাত ১০টায় একই ভেন্যুতে।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

কুষ্টিয়ায় আ. লীগের দুই গ্রুপে সংঘর্ষ, নিহত ২

পরবর্তী

চীনে পোল্ট্রি শিল্পে নতুন আশা

পরবর্তী

চীনে পোল্ট্রি শিল্পে নতুন আশা

ওয়াশিংটনে শপিং মলে বন্দুকধারীর গুলিতে নিহত ৩

সর্বশেষ

লিড নিয়েও শঙ্কায় শ্রীলঙ্কা, জয়ের পথে ভারত

আগস্ট ২৬, ২০২৬

নেপালে আকস্মিক ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বাড়ছে

আগস্ট ২৬, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিকম্প, কেমন আছেন অপু বিশ্বাস?

আগস্ট ২৬, ২০২৬

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুসংবাদ ছড়িয়ে আতঙ্ক, দায়ীদের শাস্তি দাবি

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে আকস্মিক বন্যায় ১৬ জনের মৃত্যু, নিখোঁজ ৩৮৪ পর্যটক

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT