চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়েলিংটনে ‘অলস সময়’ যেভাবে কাটাল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২২ অপরাহ্ণ ০৯, মার্চ ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ওয়েলিংটন টেস্টের দুইদিন শেষ। অথচ টসটা পর্যন্ত হয়নি। বৃষ্টির পেটে চলে গেছে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দুটি দিন। স্বাভাবিকভাবেই মাঠে গড়ায়নি একটি বলও।

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত টানা বৃষ্টি হওয়ায় নিউজিল্যান্ডের গুটিকয়েক ক্রিকেটার এসেছিলেন মাঠে। তবে বাংলাদেশ দলের অধিকাংশ ক্রিকেটারই বৃষ্টি থামার অপেক্ষায় সময় কাটিয়েছেন স্টেডিয়ামের ড্রেসিংরুমে।

মুশফিক-তামিমরা পরে বৃষ্টি থামতেই নেমে পড়েছেন ফুটবল খেলতে। বৈরি আবহাওয়ায় কেমন কাটল টাইগার ক্রিকেটারদের সময়। সেসব দৃশ্য ক্যামেরায় ধরেছেন বিসিবির ফটো-সাংবাদিক রতন গোমেজ।

Banglabid

বৈরি আবহাওয়ার কারণে শীতের প্রকোপ বেড়েছে ওয়েলিংটনে। ঠাণ্ডায় জমে যেতে কে চায়! তাইতো বৃষ্টি খানিকটা থামতেই ফুটবল নিয়ে মাঠে নেমে পড়ে টিম টাইগার্স। পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ লিটন দাসের দিকে আঙুল তুলে দেখাচ্ছেন, বলটা তোমার স্পর্শ লেগে আমার কাছে এসেছে। এখন তোমাকে বলের পেছন ছুটতে হবে!

Reneta

নিউজিল্যান্ডের বোলিং কোচ শেন জার্গেনসেনের সঙ্গে তামিম ইকবালের হাই-ফাইভ। এখন প্রতিপক্ষ দলের কোচ হলেও আগে বাংলাদেশের হেড কোচ ছিলেন এ কিউই।

নিউজিল্যান্ড সময় দুপুর আড়াইটার পর ম্যাচ শুরুর সম্ভাবনা জেগেছিল। কিউরেটর ও মাঠকর্মীরা ব্যস্ত হয়ে পড়েছিলেন কাজে। তবে বেরসিক বৃষ্টি আবারও হানা দেয় তার কিছুক্ষণ পরই।

পাঁজরের চোট নিয়েও অনুশীলনে মুশফিকুর রহিম। নির্ভরতার প্রতীক হয়ে ওঠা এ ব্যাটসম্যানকে বড্ড মিস করছে বাংলাদেশ দল!

হ্যামিল্টনে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি হাঁকিয়ে এসেছেন ওয়েলিংটনে। ফুটবল খেলার মাঝে শিশুসুলভ হাসি সৌম্য সরকারের। চোখে-মুখে ফুটে উঠছে রান পাওয়ার পরের নির্ভারতা।

কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনের সঙ্গে তামিম ইকবালের আলাপটা হতে পারে আসন্ন বিশ্বকাপ নিয়ে!

দুটি বল হাতে খেলায় মেতেছেন মেহেদী হাসান মিরাজ।

উইকেট ত্রিপলে ঢাকা। হেড কোচ স্টিভ রোডস তাকিয়ে সেদিকে। আকাশ দেখে তামিম হয়ত বুঝে গেছেন, আজ আর খেলা হচ্ছে না।

ভারী বৃষ্টিতে কুয়াশাচ্ছন্ন ওয়েলিংটন শহর।

ম্যাচ অফিসিয়ালরা জানিয়ে দিয়েছেন দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত। মাঠ ছেড়ে টিম বাস অভিমুখে স্বাগতিক ও সফরকারী দলের ক্রিকেটাররা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে নারী সফলতার স্বাক্ষর রাখছে: প্রধানমন্ত্রী

পরবর্তী

রাজের প্রতি কৃতজ্ঞ কলকাতার শ্রাবন্তী

পরবর্তী

রাজের প্রতি কৃতজ্ঞ কলকাতার শ্রাবন্তী

একদিনেই উঠে গেছে 'ক্যাপ্টেন মার্ভেল' এর মূলধন

সর্বশেষ

যে ঘরে ক্ষোভের দাগ, সেখানেই এখন ইতিহাসের পাঠ

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মিলেনিয়াম ফেলোশিপে ব্র্যাক ইউনিভার্সিটির ১৫৬ শিক্ষার্থী, বিশ্ব রেকর্ড

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ

আগস্ট ২৪, ২০২৬

প্রধানমন্ত্রীর পরিবার ও দুই কর্মকর্তার নামে ভুয়া ফেসবুক আইডি: ১ জন গ্রেপ্তার

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজে ৪৫ ট্যাংকারকে জরিমানার হুমকি ইরানের

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT