চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমবার ওয়েব প্লাটফর্মে নূরুল আলম আতিক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৪ অপরাহ্ণ ১৭, ডিসেম্বর ২০১৯
বিনোদন
A A

শুন্যের শুরুতে টিভি ফিকশনে এক জলজলে নাম নূরুল আলম আতিক। চতুর্থ মাত্রা, সাইকেলের ডানা, এ জার্নি বাই বোট, বিকল পাখির গান-এর মতো টিভি ফিকশন নির্মাণ করে প্রচলিত ধারাই পাল্টে দিয়েছিলেন। এরপর নির্মাণ করেন নিজের প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি ‘ডুবসাঁতার’। এই মুহূর্তে হাতে আছে অন্তত তিনটি ছবি। কিন্তু তার আগেই আরো একটি চমক আসছে গুণী এই নির্মাতার কাছ থেকে!

প্রথমবারের মতো ওয়েব প্লাটফর্মের জন্য কাজ করলেন নূরুল আলম আতিক। আসছে ভালোবাসা দিবসকে সামনে রেখে জনপ্রিয় প্লাটফর্ম হইচই-এর জন্য ‘ডোনার’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের দৃশ্য ধারণ শেষ করে ঢাকায় ফিরেছেন তিনি।

মঙ্গলবার সন্ধ্যায় চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপকালে নূরুল আলম আতিক বলেন, হইচইয়ের জন্য ‘ডোনার’ নামের একটি স্বল্পদৈর্ঘ্যের শুট শেষ করেছি সোমবার। টানা চারদিন ময়মনসিংহ ও গৌরীপুরের বিভিন্ন লোকেশনে শুট করেছি। এটির দর্ঘ্যৈ ৩০ মিনিট।

হইচই প্রতি বছরের ভালোবাসা দিবস উপলক্ষে ‘পাঁচফোড়ন’ শিরোনামে পাঁচটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের সিরিজ নির্মাণ করে। এরমধ্যে বাংলাদেশ থেকে দুজন নির্মাতা এবং ভারত থেকে তিনজন নির্মাতা মোট পাঁচটি গল্প নির্মাণ করেন। গেল বছর এই সিরিজের জন্য দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন তৌকীর আহমেদ ও দীপঙ্কর দীপন। এ বছর নূরুল আলম আতিক ছাড়াও বাংলাদেশ থেকে অন্য একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করবেন গিয়াস উদ্দিন সেলিম।

প্রথমবার ওয়েব প্লাটফর্মে। এটিকে ‘নতুন মিডিয়াম’ মনে করে চ্যালেঞ্জিং মনে হয়েছে?-এমন প্রশ্নে ‘সাইকেলের ডানা’র এই পরিচালক বলেন, আমার কাছে আলাদা কিছু মনে হয়নি। কখনো ভাবিইনি কোনো নতুন মিডিয়ামের জন্য কাজ করছি, আমার কাছে কাজ মানে নতুন সৃষ্টি। মাধ্যম কোনো বিষয় না। তবে বহুদিন পর শুটিং করেছি, এটা ভেবে কিছুটা এক্সাইটিং ছিলো।

দর্শক চাহিদার কারণে ওয়েবের গল্পগুলোতে সাধারণত ক্রাইম, থ্রিল কিংবা যৌনতার আধিক্য দেখা যায়। ‘ডোনার’ নির্মাণ করতে গিয়ে এরকম কিছু দেখানোর চাপ ছিলো? প্রশ্নে নূরুল আলম আতিক বলেন, না। এরকম আবদার কারো ছিলো না। আর আমি যে ধরনের গল্প সিলেক্ট করেছি, এটা সনাতনী গল্প। গল্প বলার রীতি পদ্ধতিও সনাতন। অডিয়েন্স কীভাবে নিবে, সেটা অন্য গল্প। তবে ‘ডোনার’ নিয়ে এতোটুকু বলতে পারি, পুরনো গল্প হলেও এটিকে নতুন করে দেখার চেষ্টা থাকবে।

Reneta

‘ডোনার’ পরিচালনা ছাড়াও এর গল্প ও চিত্রনাট্য করেছেন আতিক নিজেই। যেখানে অভিনয় করেছেন তারিক আনাম খান, ফজলুর রহমান বাবু, অর্চিতা স্পর্শিয়া ও ইয়াশ রোহান সহ অনেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্চিতা স্পর্শিয়াইয়াশ রোহানএ জার্নি বাই বোটএকটা ফোন করা যাবে প্লিজকুসুমের চারপাশডুবসাঁতারতারিক আনাম খাননূরুল আলম আতিকফজলুর রহমান বাবুবিকল পাখির গানলিড বিনোদনসাইকেলের ডানা
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT