চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়েজ বোর্ড: অর্থমন্ত্রী, আত্মসম্মান এবং একাংশ…

সারওয়ার-উল-ইসলামসারওয়ার-উল-ইসলাম
১২:২৬ অপরাহ্ণ ১৭, আগস্ট ২০১৭
মতামত
A A

আমাদের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সম্প্রতি ওয়েজ বোর্ড নিয়ে সাংবাদিক এবং সংবাদপত্র নিয়ে খুবই অসম্মানজনক কথা বলেছেন। যা দেশবাসী দেখেছেন এবং শুনেছেন। অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। সাধারন মানুষের কাছে তিনি সংবাদপত্র শিল্পকে এবং এর সাথে জড়িতদের হেয় করেছেন। যা তাঁর মত মানুষের কাছে প্রত্যাশিত নয়। এ রকম কথা শিশু অথবা মানসিক ভারসাম্যহীনদের কাছ থেকেই আসতে পারে।

সবচেয়ে মজার বিষয়, তিনি ওয়েজ বোর্ড নিয়ে অবোধ শিশুর মত বলেছেন সংবাদপত্রের মত টেলিভিশনেও নাকি ওয়েজ বোর্ড দেওয়া হয়। দেশবাসী নিশ্চয়ই দেখেছেন অর্থমন্ত্রী যখন কথাগুলো একনাগারে বলে যাচ্ছিলেন তখন পেছনে আমাদের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাহেব হাসছিলেন। কি বিচিত্র আমাদের দেশ! একজন অবোধ শিশুর মত আচরণ করছেন আর তা বুঝতে পেরে অন্যজন হাসছেন। অবশ্য আমরা ধরে নিয়েছি মাননীয় তথ্যমন্ত্রী অর্থমন্ত্রীর কথা শুনেই হাসছিলেন।

ওয়েজ বোর্ড নিয়ে তিনি যা বুঝেছেন তাতে কিছুটা সত্যতা আছে। তা হল দুচারটা পত্রিকা ছাড়া কেউই ওয়েজ বোর্ড দেয় না সংবাদকর্মীদের। নিরবেই সহ্য করে যান বাকি সাংবাদিকেরা। আরেকটা বিষয়, ওইদিন নোয়াব সংগঠনের সদস্যদের সাথে বৈঠক করে যা বুঝেছেন তাই বলেছেন। পত্রিকায় যারা আসলে ওয়েজ বোর্ড দিয়ে থাকেন তাদের দু’একজন ছিলেন ওই ‘নোয়াবি’ সভায়। তাদের যন্ত্রণা হল, যদি নবম ওয়েজ বোর্ড ঘোষণা করা হয়, তা হলে তাদের দিতে হবে। আর তারা দিয়েও থাকেন। কারণ তারা সবচাইতে বিজ্ঞাপন বেশি পান। তাদের আয় রোজগার ভাল। সুতরাং তারা তো দিবেনই। এটা অবশ্যই অভিনন্দনযোগ্য। কিন্তু তাঁরা নিশ্চয়ই এমন কিছু বুঝিয়েছেন অর্থমন্ত্রীকে যে জন্য মন্ত্রী মহোদয় মাথা গরম করে ওইসব শিশুসুলভ আচরণ করেছেন। যা নিন্দনীয় একদিকে, অন্যদিকে গ্রহণযোগ্যও নয়। এ জন্য অবশ্যই তাঁকে ভুল স্বীকার করতেই হবে।

কিন্তু প্রশ্ন হল এই ভুল স্বীকার নিয়ে আমাদের সাংবাদিকরা কেন এক হয়ে প্রতিবাদ জানাতে পারছি না। কেন আলাদা আলাদা প্রতিবাদ জানাচ্ছি। একবার ওই সাংবাদিক সংগঠনের একাংশ, আরেকবার ওই সাংবাদিক সংগঠনের একাংশ প্রতিবাদ জানাচ্ছে। এখানেও সেই দলীয় গন্ধ থেকে বের হতে পারছি না।
‘রাবিশ’ আর ‘বোগাস’ বলে বলে একজন মন্ত্রী পার পেয়ে যাচ্ছেন, আর সাংবাদিকরা কেন তার সংবাদ প্রচার থেকে বিরত থাকছেন না? তিনি যেভাবে ওইদিন সংবাদপত্রকে নিয়ে অসম্মানজনক কথা বলেছেন তাতে কি কোনো সাংবাদিকের আঁতে ঘা লাগেনি? নাকি অন্য কোনো ভয় বা সুবিধাবঞ্চিত হওয়ার আশঙ্কায় তাঁর সংবাদ প্রচার করেই যাচ্ছি? বোধগম্য না বিষয়টি।

যেখানে আমাদের রেল ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ওইদিনের পরই বলেছেন ওয়েজ বোর্ড নিয়ে কাজ এগিয়েছে ৮০ ভাগ। প্রধানমন্ত্রীরও আপত্তি নেই। সেখানে অর্থমন্ত্রী না বুঝে, নোয়াব এর কথা শুনে গড়গড় বলে গেলেন রাবিশ আর বোগাস মার্কা কথা।

আরেকটি বিষয়, যখনই সরকারের কোনো মন্ত্রী কোনো অসংলগ্ন কথা বলে ফেলেন তার একদিন বা দুদিন পরেই সরকার দলের কোনো কোনো নেতা বলেন, এটা তার একান্ত নিজের মত। এর সাথে দলের কোনো সম্পর্ক নেই।

Reneta

মানে কি? যিনি ওই কথাটা বলছেন তা হলে তিনি কোন দলীয় সরকারের প্রতিনিধি?

আমাদের সংবাদকর্মী এবং সাংবাদিক নেতাদের কাছে বিণীত অনুরোধ. দলপ্রীতির উর্ধ্বে উঠে নিজেদের আত্মসম্মান ক্ষুন্ন যারা বা যিনি করবেন তা বিরুদ্ধে একসাথে সোচ্চার হতে হবে। তা না হলে দেশের মানুষ মনে করবে এরা নাখা ভুখা দুই টাকার সাংবাদিক, এদের নিয়ে অর্থমন্ত্রী যেভাবে কথা বলেছেন সেটা বোধহয় ঠিকই আছে। আমাদের সম্মান আমাদেরই রাখতে হবে।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে)

 

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্তুগালে যাত্রা শুরু করেছে রাজু ল’, অভিবাসন ও বিনিয়োগে নতুন সম্ভাবনা

মে ১৬, ২০২৬

জাবি উপাচার্যের বাসভবনের সামনে শিক্ষার্থীদের রাতভর অবস্থান

মে ১৬, ২০২৬

সরাসরি সিলেট: বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্ট

মে ১৬, ২০২৬
ফাইল ছবি

চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

মে ১৬, ২০২৬

চীন সফর শেষে তাইওয়ান ইস্যুতে কঠোর ট্রাম্প

মে ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT