মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী বাছাইয়ে ডেমোক্র্যাট দলের ককাসে ওয়াশিংটন ও আলাস্কায় হিলারি ক্লিনটনকে বিশাল ব্যবধানে হারিয়ে জয় পেয়েছেন বার্নি স্যান্ডার্স।
ওয়াশিংটনে ৭৬ শতাংশ এবং আলাস্কায় ৭৯ শতাংশ ভোট পেয়ে হিলারিকে পরাজিত করেন স্যান্ডার্স। হাওয়াই অঙ্গরাজ্যে ভোট হলেও এখনো ফল ঘোষণা করা হয়নি।
এই জয়ে বার্নি স্যান্ডার্স ব্যবধান কমিয়ে আনলেও আগের নির্বাচনে বড় জয় পাওয়া হিলারির বিরুদ্ধে লড়তে হচ্ছে সমতা ফেরানোর জন্য।







