চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফিফের ঝড়, ওয়ার্নার-পুরানের ফিফটি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৭ অপরাহ্ণ ০৯, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

অন্যদের সঙ্গে প্রথম ম্যাচে ব্যর্থ হয়েছিলেন ডেভিড ওয়ার্নার। ভালো স্কোর গড়তে ব্যর্থ হয়েছিল দলও। দ্বিতীয় ম্যাচে বাজে শুরুর পর হালে পানি পেলেন ওয়ার্নার। সঙ্গে পেলেন আফিফ হোসেন ও নিকোলাস পুরানকে। তিন জনের দুই ফিফটিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে ১৬৮ রানের স্কোর পেয়েছে সিলেট সিক্সার্স।

প্রথম ব্যাট করে চট্টগ্রাম ভাইকিংসকে ১৬৯ রানের টার্গেট দিয়েছে নিজেদের প্রথম ম্যাচে ১২৭ রান করা সিলেট। মুশফিকের চট্টগ্রামের জন্য লক্ষ্যটা চ্যালেঞ্জিংই।

প্রতিপক্ষের সামনে বড় স্কোর দাঁড় করাতে শুরুটা ভালো হওয়া দরকার ছিল সিলেটের। কিন্তু হয় উল্টো। ইনিংসের দ্বিতীয় বলেই আউট হন লিটন দাস। রবি ফ্রেইলিঙ্কের বলে লিডিং এজ হয়ে ধরা পড়েন ডেলপোর্টের হাত। প্রথম ম্যাচে তিনি করেছিলেন এক রান।

শুরুতেই বিপদ আরও বাড়ে তিন রান পর নাসির হোসেন ফিরে গেলে। ৩ বলে ৩ রান করা নাসির নাঈম হাসানের বলে ক্যাচ দেন মোসাদ্দেকের হাতে। পরে ইনিংসের তৃতীয় আর ফ্রেইলিঙ্কের বলে রানের খাতা খোলার আগেই ফেরেন সাব্বির রহমান। অফস্ট্যাম্পের বাইরের বল ব্যাটে লেগে উইকেট ভেঙে যায়।

দ্রুত তিন ব্যাটসম্যান সাজঘরে ফিরলেও ক্রিজে এসে ব্যাট চালিয়ে খেলেন আফিফ হোসেন। তার তুলনায় অনেক সংযমী ছিলেন দলের অধিনায়ক ও অস্ট্রেলিয়ার মারকুটে ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। আক্রমণ-সংযমের মিশেলে জুটি গড়ে তোলেন দুজনে। ৩১ বলেই অর্ধশত রান তুলে ফেলেন তারা।

ওয়ার্নারকে পাশে পেয়ে দারুণ ছন্দে ব্যাট করছিলেন আফিফ। কিন্তু ২৮ বলে ৪৫ রান করার পর স্কয়ারকাট খেলতে গিয়ে উইকেটকিপার মোহাম্মদ শাহজাদের হাতে ধরা পড়েন। শেষ হয় দুজনের ৭১ রানের জুটি। আফিফের ৪৫ রানের ইনিংসে পাঁচ চারের সঙ্গে তিনটি বিশাল ছক্কার মার।

Reneta

আফিফ ফেরার পর একটু একটু করে হাত খুলতে থাকেন ওয়ার্নার। তুলে নেন হাফসেঞ্চুরিও। বিপিএল ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচে প্রথম হাফসেঞ্চুরি তুলতে ৪১ বল খেলেন অজি ওপেনার। পরে ৪৭ বলে ৫৯ রান রানে আউট হন। ফ্রেইলিঙ্কের ফুলটস বল উল্টো ঘুরে ডানহাতির মতো করে শট খেলতে গিয়ে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ হন। তার সাবধানী ইনিংসে দুটি চার ও এক ছক্কাসহ মাত্র তিনটি বাউন্ডারি।

ওয়ার্নার-আফিফের পর ঝোড়ো ফিফটিতে দলকে লড়াই করার পুঁজি এনে দেন নিকোলাস পুরান। ৩২ বলে সমান তিনটি করে চার ও ছক্কায় ৫২ রানে অপরাজিত থাকেন ক্যারিবীয় অলরাউন্ডার। আর নির্ধারিত ওভারে সিলেটের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ১৬৮।

চট্টগ্রামের হয়ে তিন উইকেট নেন ফ্রেইলিঙ্ক। নাঈম হাসান ও খালেদ আহমেদের ঝুলিতে যায় একটি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রাম ভাইকিংসবিপিএল-২০১৯বিপিএল-৬লিড স্পোর্টসসিলেট সিক্সার্স
শেয়ারTweetPin

সর্বশেষ

নয়াদিল্লির যন্তর মন্তরে সমাবেশ করেছেন ‘ককরোচ জনতা পার্টি’র সমর্থকরা

জুন ৬, ২০২৬

৭ সাংবাদিককে এ্যাগ্রো ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড দিয়েছে প্রাণ-আরএফএল গ্রুপ

জুন ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

কুমিল্লায় বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

জুন ৬, ২০২৬

সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

জুন ৬, ২০২৬

বাংলাদেশ-ভারত সীমান্তে পুশইন-পুশব্যাক ইস্যুতে উত্তেজনা বাড়ছেই

জুন ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT