চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়ার্নারের জায়গায় সিলেটের অধিনায়ক তানভির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৬ অপরাহ্ণ ২২, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

সিলেট পর্ব শেষ করেই দেশে ফিরে গেছেন ডেভিড ওয়ার্নার। সার্জনের ছুড়ির নিচে যেতে হবে কনুইয়ের চোটে ভোগা এ অস্ট্রেলিয়ানকে। তাই নতুন অধিনায়ক নিয়ে মিরপুরে বিপিএলের তৃতীয় পর্ব শুরু করতে হচ্ছে সিলেট সিক্সার্সকে।

পাকিস্তানের অভিজ্ঞ পেসার সোহেল তানভির নেতৃত্ব দেবেন সিলেটকে। বুধবার রাতের ম্যাচে তাদের প্রতিপক্ষ খুলনা টাইটানস।

মঙ্গলবার মিরপুরে অনুশীলনের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তানভির বললেন, ‘অধিনায়কত্ব আমার কাছে নতুন কিছু নয়। অসংখ্য ম্যাচে আমার স্থানীয় দলকে নেতৃত্ব দিয়েছি। কানাডা লিগেও অধিনায়ক ছিলাম। কিন্তু বিপিএলে এই দায়িত্ব পাওয়া আমার জন্য অনেক সম্মানের। টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাই, তারা আমার উপর ভরসা করেছেন। চেষ্টা করবো ভালো করার।’

বিপিএলে শুরুর সাত ম্যাচ খেলে গেছেন ওয়ার্নার। করেছেন তিনটি ফিফটি। কিন্তু তার অধিনায়কত্বে সিলেট জিতেছে মাত্র দুটি ম্যাচ। শেষ চারের লড়াইয়ে টিকে থাকতে বাকি ৫ ম্যাচের মধ্যে অন্তত তিন-চারটিতে জিততেই হবে তাদের। নতুন অধিনায়ক আশা ছাড়ছেন না ভালো কিছুর।

‘এ মুহূর্তে আমাদের দল ভালো অবস্থানে নেই। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো, দলকে উজ্জীবিত রাখতে হবে। আমরা হয়ত জয়ের দিক থেকে একটা বা দুইটা ম্যাচ পিছিয়ে আছি। যদি মোমেন্টাম পাওয়া যায়, ক্রিকেটে কী হবে কেউ বলতে পারে না। প্রতিটি টুর্নামেন্টেই শেষ ম্যাচে গিয়ে নির্ধারণ হয় পরের ধাপে কারা কারা যাচ্ছে। যে কারণে বলছি, আমরা ভালো জায়গায় দাঁড়িয়ে না থাকলেও চেষ্টা করবো টানা দুটি ম্যাচ জিততে।’

৩৪ বছর বয়সী তানভির ৩০৪টি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন। শিকার করেছেন ৩০৫ উইকেট। সিলেট দলে লিটন, সাব্বির, নাসিরদের মতো দেশি তারকা ক্রিকেটার থাকলেও অভিজ্ঞতা বিবেচনায় তানভিরকেই বেছে নিয়েছে ওয়াকার ইউনুসের কোচিংয়ে থাকা দলটি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল-২০১৯বিপিএল-৬লিড স্পোর্টসসিলেট সিক্সার্স
শেয়ারTweetPin

সর্বশেষ

পিকফোর্ডের পানির বোতলে পেনাল্টি পরিকল্পনা, ফাঁস করে দিলো আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘন্টায় হামে আরও ৮ জনের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মা-বাবার তালাক বিরোধে সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদির কাছে ১৯৬ কোটি ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র

জুলাই ১৬, ২০২৬

ডেঙ্গু মোকাবিলায় ফুলহাতা শার্ট-লুঙ্গি পরাসহ যেসব পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT