চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ওয়ান্ডার ওম্যান-টু’র পরিচালনায়ও জেনকিনস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৯ পূর্বাহ্ণ ১২, সেপ্টেম্বর ২০১৭
বিনোদন
A A
ওয়ান্ডার ওম্যান-টু

‘ওয়ান্ডার ওম্যান’ ছবিটি পরিচালনা করে নিজেকে খ্যাতির চূড়ায় নিয়েছিলেন প্যাটি জেনকিনস। নারী পরিচালক হিসেবে ১০০ কোটি ডলার আয়ের রেকর্ড গড়েছিলেন তিনি। কেননা শুধু মার্কিন মুল্লুকেই নয়, বরং গোটা বিশ্বেই তুমুল একটা ঝড় বইয়ে দিয়ে গেছে ডিসি কমিকসের সেরা ছবি ‘ওয়ান্ডার ওম্যান’।

একজন ‘নারী’কে সুপার হিরোর ভূমিকায় আনার বাঁধভাঙা সাফল্যের পর এবার আসছে ওয়ান্ডার ওম্যানের পরের সিক্যুয়েল। আর সেখানেও পরিচালক হিসবে থাকছেন প্যাটি জেনকিনস।

এর আগে কিছুদিন থেকে ‘ওয়ান্ডার ওম্যান-টু’ তে তার থাকার বিষয়টি অনেকটা ঝুলে ছিল। অবশেষে দীর্ঘ দরকষাকষির পর ঠিক তার উপস্থিতি নিশ্চিত করা গেছে।

যদিও ওয়ান্ডার ওম্যানের মতো ছবি পরিচালনাকে বেশ ‘চ্যালেঞ্জিং’ বলেই মনে করেন জেনকিনস। তবে মজার ব্যাপার হলো ‘ওয়ান্ডার ওম্যান- ওয়ান’ ছবির মাঠে তিনি নেমেছিলেন বদলি খেলোয়াড় হিসেবে। মূলত ছবিটি পরিচালনার কথা ছিল মাইকেল ম্যাকলরেনের। কিন্তু শেষমেষ তিনি না থাকায়  ‘রিপ্লেসমেন্ট’ হিসেবে পরিচালকের দায়িত্ব পেয়েছিলেন জেনকিনস। আর তার পরেই বাজিমাত, রীতিমত ইতিহাস সৃষ্টিকারী ঘটনার মধুর সাক্ষী হতে হয়েছে তাকে।

ওয়ান্ডার ওম্যান-টু মুক্তির তারিখও ঠিক করে ফেলেছে প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রুস। সব কিছু ঠিক থাকলে ২০১৯ সালের ১৩ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি। এতে মূল ভূমিকায় যথারীতি গাল গ্যাগটেই থাকছেন বলেও জানা গেছে। হলিউড রিপোর্টার।

ট্যাগ: ওয়ান্ডার ওম্যান-টু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারত সফরে চোটে চ্যাপ্টা অস্ট্রেলিয়া

পরবর্তী

নির্যাতিত রোহিঙ্গাদের মাঝে প্রধানমন্ত্রী

পরবর্তী
জনসমাগমের পাশে ধোঁয়া উড়ছে, দূরে বনাঞ্চল ও আকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্যাতিত রোহিঙ্গাদের মাঝে প্রধানমন্ত্রী

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

তিন ফরমেটেই প্রোটিয়াদের নেতা ডু প্লেসিস

সর্বশেষ

বাছাই শেষ, পৃথিবী পাচ্ছে নতুন জেমস বন্ড

আগস্ট ২৫, ২০২৬

সংসদ ভবন এলাকায় অস্ত্র-বিস্ফোরক বহনে নিষেধাজ্ঞা

আগস্ট ২৫, ২০২৬

ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের উপকারিতা কি আসলেই এতটা?

আগস্ট ২৫, ২০২৬

দশম বছরে রোহিঙ্গা ঢল: প্রত্যাবাসনে বাস্তবসম্মত রোডম্যাপে তাগিদ

আগস্ট ২৫, ২০২৬
ছবি: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (সংগৃহীত)।

ইরানের বিরুদ্ধে ছেলেকে হত্যা চেষ্টার অভিযোগ নেতানিয়াহুর

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT