চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়ানডে অলরাউন্ডারের সেরা ৮-এ মিরাজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪০ অপরাহ্ণ ২৩, মার্চ ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

সাউথ আফ্রিকায় রঙিন পোশাকের সিরিজে দারুণ কাটছে মেহেদী হাসান মিরাজের। প্রোটিয়া ডেরায় বল-ব্যাটের পারফরম্যান্সের ছাপ পড়েছে র‌্যাঙ্কিংয়েও। ওয়ানডে ক্রিকেটের সাত নম্বর বোলার ঢুকেছেন অলরাউন্ডার তালিকার সেরা দশে। চার ধাপ এগিয়ে ডানহাতি স্পিন-অলরাউন্ডার এখন ৮-এ।

বুধবার বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির হালনাগাদে এগিয়েছেন আফিফ হোসেন ধ্রুবও। ওয়ানডে ব্যাটারদের তালিকায় ২৩ ধাপ এগিয়ে ৮১ নম্বরে উঠে এসেছেন টাইগারদের মিডল অর্ডার তারকা।

সাউথ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে ১৯ রান করেন মিরাজ। বোলিংয়ে গুরুত্বপূর্ণ সময়ে ব্রেক-থ্রু আনার পাশাপাশি ৬১ রান খরচায় শিকার করেন ৪ উইকেট।

দ্বিতীয় ম্যাচেও ধারাবাহিক থাকে মিরাজের পারফরম্যান্স। ব্যাট হাতে ৩৮ রান করার পাশাপাশি বল হাতে নেন একটি উইকেট। এমন অলরাউন্ডিং পারফর্মে তালিকায় চার ধাপ এগিয়েছেন। সঙ্গে ওয়ানডে বোলিংয়ের সেরা সাতের স্থান ধরে রেখেছেন টাইগার স্পিনার।

মিরাজের উন্নতি হলেও ব্যাটিংয়ে অবনতি হয়েছে মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও তামিম ইকবালের। বোলিংয়ে একধাপ করে নিচে নেমে গেছেন মোস্তাফিজুর রহমান ও সাকিব। প্যাট কামিন্সের সঙ্গে যৌথভাবে ১২ নম্বরে সাকিব, মোস্তাফিজ ১৭তম। তবে একদিনের ক্রিকেটের অলরাউন্ডারদের চূঁড়া দখল করে আছেন সাকিব।

ওয়ানডেতে বোলারদের তালিকায় শীর্ষে আছেন নিউজিল্যান্ড পেসার ট্রেন্ট বোল্ট। দুইয়ে অজি পেসার জশ হ্যাজেলউড। ব্যাটিংয়ে সেরা অবস্থান ধরে রেখেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। দুইয়ে বিরাট কোহলি আছেন বাবরের (৮৭৩) থেকে ৬২ রেটিং পয়েন্ট পিছিয়ে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিআফিফমিরাজলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সরকারনিয়ন্ত্রিত মানবাধিকার কমিশন গড়া হলে সেটাই সরকারের জন্য ফ্র্যাঙ্কস্টাইন হবে

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ২, ২০২৬
ছবি: ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি (সংগৃহীত)।

আয়াতুল্লাহ খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায়

জুলাই ২, ২০২৬

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪৫ কোটি টাকার ১৯ কেজি স্বর্ণ উদ্ধার

জুলাই ২, ২০২৬

শিল্পী সমিতির নেতৃত্বে কে আসছে, আরমান-মুক্তি নাকি শিবা শানু-জয়?

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT