চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়ানডেতেও হার দিয়ে শুরু পাকিস্তানের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৯ অপরাহ্ণ ১৩, জানুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতেও হার দিয়ে শুরু করল পাকিস্তান। ব্রিসবেনে ম্যাথু ওয়েডের অনবদ্য ১০০ রানের সুবাদে ২৬৮ রানের পুঁজি পায় স্বাগতিকরা। ২৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ফকনার-কামিন্স-স্টার্কের বোলিং তোপে মাত্র ১৭৬ রানেই অলআউট হয় সফরকারীরা।

ম্যাচসেরার পুরস্কার পান শতরান করা ম্যাথু ওয়েড। এ জয়ে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।

২৬৯ রানের জবাবে শুরুটা ভালোই করেছিল পাকিস্তান। দুই ওপেনার অধিনায়ক আজহার আলী ও শারজিল খান প্রথম আট ওভারে ৩৮ রানের জুটি গড়ে দেয়।

Banglabid

নবম ওভারে শারজিলকে (১৮) ম্যাক্সওয়েলের কাছে তালুবন্দী করে ফকনার সাজঘরের পথ দেখান। এক ওভার আগে হ্যামস্ট্রিংয়ের চোঁট পাওয়া আজহার রিটায়ার্ডে যান।

এরপর থেকে আর কোন জুটি গড়তে পারে নি সফরকারীরা। অজিদের পেস আক্রমণ সামলাতেই হিমশিম খায় পাকিস্তান। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা। শেষ পর্যন্ত ৪২ দশমিক ৪ ওভারে ১৭৬ রানে অলআউট হয় পাকিস্তান।

শারজিলের আউটের পর থেকেই উইকেটে আসা যাওয়ার মিছিল শুরু করে পাক ব্যাটসম্যানরা

দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেন বাবর আজম। এছাড়া ইমাদ ওয়াসিম ২৯, আজহার আলী ২৪ এবং মোহাম্মদ রিজওয়ান করেন ২১ রান।

Reneta

অস্ট্রেলিয়ার হয়ে জেমস ফকনার ৪টি, পেট কামিন্স ৩টি, মিচেল স্টার্ক ২টি এবং মিচেল মার্শ ১টি উইকেট লাভ করেন।

এরআগে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক স্টিভ স্মিথ। ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। স্কোরবোর্ডে মাত্র ৭৮ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া।

ওয়েডের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি উদযাপন

তবে ৬ষ্ঠ উইকেট জুটিতে দারুণ জুটি গড়ে দলকে ২৬৮ রানের পুঁজি এনে দেন ম্যাক্সওয়েল এবং ম্যাথু ওয়েড। ম্যাক্সওয়েল সাতটি চারে ৫৬ বলে ৬০ রানে ফিরে গেলেও ১০০ বলে সাতটি চার ও দুটি ছয়ে ১০০ রানে অপরাজিত থাকেন ওয়েড। এছাড়া ট্রেভিস হেড ৩৯ রান করেন।

পাকিস্তানের হয়ে হাসান আলী ৩টি, মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম ২টি করে এবং মোহাম্মদ নওয়াজ ১টি উইকেট নেন।

দু’দলের সিরিজের দ্বিতীয় ম্যাচ মেলবোর্নে আগামী ১৫ জানুয়ারি।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হলো জিয়া ইসলামকে

পরবর্তী

নানা আয়োজনে জাহাঙ্গীরনগরে ‘অ্যালামনাই ডে মিলনমেলা’

পরবর্তী

নানা আয়োজনে জাহাঙ্গীরনগরে ‘অ্যালামনাই ডে মিলনমেলা’

তৃতীয় দিনে দলের পরিকল্পনা নিয়ে যা বললেন মুশফিক

সর্বশেষ

ভারতে খেলবে আর্জেন্টিনা-স্পেনকে টেক্কা দেয়া ভোজিনহার কেপ ভার্দে?

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

একাদশ শ্রেণিতে ভর্তি ও ক্লাস শুরুর সময় এগিয়ে আনা হচ্ছে

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

১ অক্টোবরের পর বাংলাদেশে প্রকাশিত বই ভারতে বিক্রি হবে না

আগস্ট ২০, ২০২৬

ডেঙ্গুর ঝুঁকিতে যে পাঁচ জেলা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT