নিউজিল্যান্ডের ওয়েলিংটন থেকে: বাংলাদেশের ইনিংস ঘোষণা দেওয়ার মতো রান হয়ে গেছে। কিন্তু এখনই ইনিংস ঘোষণা দিতে রাজি নন মুশফিক। দ্বিতীয় দিন শেষে মুশফিক শুনিয়েছেন তৃতীয় দিনের টিম পরিকল্পনার কথা।
মুশফিক বলেন: তামিম-মুমিনুল ভালো করেছে। তারা ভালো সূচনা এনে দিয়েছিল। আমরা তাদেরটা ক্যারি করেছি। আলহামদুলিল্লাহ, ভালো করেছি। কালকে বাকি ব্যাটসম্যানদের কাছ থেকে ৫০-৬০ রান প্রত্যাশা করছি। সেটা করতে পারলে ভালো একটা স্কোর দাঁড়াবে।
এতো ভালো ব্যাটিংয়ের পর বোলার ও ফিল্ডারদের কাছ থেকে ভালো কিছু আশা করছেন মুশফিক।
মুশফিক বলেন: ব্যাটিং ভালো হয়েছে আমাদের। এখন বোলাররা যদি ভালো কিছু করতে পারে, ভালো বোলিং করতে পারে। ফিল্ডিংটাও ভালো হতে হবে।
‘আমাদের প্রথম লক্ষ্য থাকবে ওদের প্রথম ইনিংসে যতো দ্রুত আউট করা যায়। আমরা লিড চাচ্ছি।’







