চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়াইফাইকে পেছনে ফেলতে আসছে লাইফাই

নাসিমুল শুভ নাসিমুল শুভ
৪:৫৯ অপরাহ্ণ ২৭, নভেম্বর ২০১৫
তথ্যপ্রযুক্তি
A A

প্রযুক্তি বিপ্লবের নিত্য নতুন অনুষঙ্গে এতোদিন ইন্টারনেট সংযোগের তারবিহীন ব্যবস্থার সর্বশেষ সংস্করণ ছিলো ওয়াইফাই। তবে সেটিও পুরানো হতে চলেছে ওয়াইফাইকে পেছনে ফেলতে আসছে আলো বা লাইট নির্ভর মাধ্যম লাইফাই।

হ্যাঁ, কল্পনাকে হার মানিয়ে এলইডি লাইটের মাধ্যমে কাজ করা লাইফাই এনে দেবে দ্রুত গতির ইন্টারনেট সুবিধা। বিশেষ করে বাড়ি কিংবা অফিসের মতো জায়গায় ওয়াইফাইয়ের চমৎকার বিকল্প হিসেবে কাজ করবে এই মাধ্যম।

লাইফাই ইন্টারনেট সংযোগের মূল কাজটি করবে লাইট। ভালো মানের একটি এলইডি বাল্বই এমন সংযোগ স্থাপনের জন্য যথেষ্ট। সঙ্গে লাগবে ইন্টারনেট সংযোগ ও একটি ফটো ডিটেক্টর।

আলোক প্রক্ষেপণের মাধ্যমে প্রচলিত ওয়াই-ফাইয়ের চেয়ে ১’শ গুণ বেশি গতিতে কাজ করবে লাইফাই। প্রতি সেকেন্ডে সর্বোচ্চ ১ গিগাবাইট পর্যন্ত গতি এনে দিতে পারবে লাইফাই।

‘লাইফাই’ শব্দটি প্রথম প্রযুক্তি পরিবারে নিয়ে আসেন এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হারাল্ড হাস।

এতোদিন লাইফাই তত্ত্বটি কাগজে-কলমে সীমাবদ্ধ থাকলেও তা বাস্তবে রূপ দিয়েছে উত্তর ইউরোপের এস্তোনিয়ার একটি ল্যাবোরেটরি।

Reneta

ওই গবেষণাগারে ইন্টারনেট সম্বলিত একটি এলইডি লাইট ব্যবহার করে ১ জিবি প্রতি সেকেন্ডে ডাটা ট্রান্সফারে সাফল্য পান গবেষকরা।

সম্প্রতি ইন্টারন্যাশনাল বিজনেস টাইমসকে দেয়া এক সাক্ষাতকারে লাইফাই গবেষণার সাফল্য তুলে ধরেন গবেষণার প্রধান নির্বাহী দীপক সোলাঙ্কি।

আগামী তিন-চার বছরের মধ্যে গ্রাহকরা লাই-ফাই ব্যবহার করতে পারবে বলে জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়াই-ফাই
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT