ওয়াইএলপি স্কলারশিপে ২য় রানার আপ আফ্রাদ যুক্তরাজ্যে

আফ্রাদ যুক্তরাজ্যে দ্বিতীয় রানার আপের সঙ্গে চ্যানেল আই অনলাইন প্রতিনিধির সাক্ষাৎকার।. Channel i News – চ্যানেল আই নিউজ
শিক্ষাবৃত্তি নিয়ে উচ্চশিক্ষা নিতে যুক্তরাজ্য গেছেন চ্যানেল আইয়ের রিয়েলিটি শো ইয়াং লিডার্স প্রোগ্রাম ‘ওয়াইএলপি’ সিজন ফোর’র সেকেন্ড রানার আপ আফ্রাদ।
সিজন ফোর এর গ্র্যান্ড ফিনালেতে চূড়ান্ত বিচারে সেরা ১২ জন থেকে নির্বাচিত ৬ বিজয়ীর মধ্যে চ্যাম্পিয়নসহ প্রথম তিন বিজয়ীর বাকি দুজনও শিক্ষাবৃত্তি নিয়ে শিগগিরই যাবেন যুক্তরাজ্যে।
সিজন ফোর এর গ্র্যান্ড ফিনালেতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সেরা ১২ থেকে বাছাই করা হয় সেরা ছয় জনকে। আলোকিত ছয় তরুণের প্রথম তিনজন আশফাক উদ্দিন, মালিহা তাবাসসুম এবং মুহিবুল হাসান আফ্রাদ যুক্তরাজ্যে শিক্ষাবৃত্তি পেয়েছেন।
মঙ্গলবার রাতে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন ওয়াইএলপি টু থাউজেন্ড সিক্সটিন সেকেন্ড রানার আপ আফ্রাদ। যাওয়ার আগে দেখা করেন ওয়াইএলপি এর প্রধান পৃষ্ঠপোষক ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও ওয়াইএলপি টু থাউজেন্ড সিক্সটিন’র প্রধান বিচারক ও ইনসেপটা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের এমডি আব্দুল মুক্তাদিরের সঙ্গে।
গত ২৪ শে আগস্ট ১৮ মাসের শিক্ষাবৃত্তি নিয়ে উচ্চশিক্ষার জন্যে মালয়েশিয়া গেছেন ওয়াইএলপি চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ বিজয়ী।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:




