আদালত

নিঃশর্ত ক্ষমা চেয়ে অব্যাহতি পেলেন সেই ওসি

নিঃশর্ত ক্ষমা চেয়ে অব্যাহতি পেলেন সেই ওসি

আজাদ হোসেন ভূইয়া

হজ গমনেচ্ছু আখাউড়ার মো. আজাদ হোসেন ভুঁইয়াকে মৃত দেখানোর ঘটনায় আদালতে নিঃশর্ত ক্ষমা চেয়ে অব্যাহতি পেয়েছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার।

সেই সঙ্গে এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সে জন্য ওসিকে সতর্ক করে দেন আদালত।

বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ-সংক্রান্ত আবেদন নিষ্পত্তি করে আদেশ দেন।

আদালত আদেশে পুলিশ প্রতিবেদনে মৃত উল্লেখ করা আখাউড়ার মো. আজাদ হোসেন ভুঁইয়ার হজে যাওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ধর্ম মন্ত্রণালয়কে নির্দেশ দেন।

আদালতে ওসির পক্ষে ছিলেন আইনজীবী এ এম আমিন উদ্দিন ও শাহরিয়া কবির। আর রিট আবেদনকারী আজাদের পক্ষে ছিলেন আইনজীবী এম খালেদ আহমেদ ও মো. কায়সার জাহিদ ভুইয়া।

হজে গমনেচ্ছু আজাদকে ধর্ম মন্ত্রণালয়ের ওয়েব সাইটে পুলিশ প্রতিবেদনের ঘরে মৃত উল্লেখ করার বৈধতা নিয়ে তিনি হাইকোর্টে রিট করেন।

পরে শুনানি নিয়ে হাইকোর্ট রুলসহ অন্তর্বর্তীকালীন আদেশ দেন এবং ওসিকে আদালতে হাজির হয়ে ব্যাখা দিতে বলেন। এরপর ওসি আদালতে নিঃশর্ত ক্ষমা চান।

বিষয়:আখাউড়া ওসি ধর্ম মন্ত্রণালয় হজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…