অন্যান্য

‘ওলামা লীগ নামে বাংলাদেশ আওয়ামী লীগের কোনো সহযোগী সংগঠন নেই’

‘ওলামা লীগ নামে বাংলাদেশ আওয়ামী লীগের কোনো সহযোগী সংগঠন নেই’

সম্প্রতি দেশে বাংলা বর্ষবরণ উৎসব, উৎসবে মঙ্গল শোভাযাত্রা ও পহেলা বৈশাখ ভাতা বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ। তাদের এই দাবির প্রতিবাদ জানিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল। স্ট্যাটাসে তিনি লিখেছেন:

‘ওলামা লীগ! এটা কি খায় না মাথায় দেয়? পহেলা বৈশাখ এর বিরুদ্ধে যারা বলে তারা আওয়ামী লীগের কেউ না, দায়িত্ব নিয়ে বলছি……

শেখ হাসিনা প্রথম সরকারপ্রধান যিনি বৈশাখী ভাতা চালু করেছেন। যে সব অতিবিপ্লবীরা বঙ্গবন্ধুর দল মুসলিম লীগ হয়ে গেছে বলে নাকিকান্না জুড়ে দিয়েছেন তারা দয়া করে থামুন।

এদেশ, বাঙালি সংস্কৃতি এবং মানুষের জন্য শেখ হাসিনার দরদ আমার আপনার চেয়ে কম নয়।

পহেলা বৈশাখের আগাম শুভেচ্ছা সবাইকে………’

স্ট্যাটাসের প্রেক্ষিতে আসা মন্তব্যের উত্তরে শাকিল পরিষ্কার করে বলেন, ওলামা লীগ নামে বাংলাদেশ আওয়ামী লীগের কোনো অঙ্গ বা সহযোগী সংগঠন নেই। এরা আওয়ামী লীগের নাম-পরিচয়কে নিজেদের স্বার্থে ব্যবহার করছে।

বিষয়:আওয়ামী ওলামা লীগ বর্ষবরণ ২০১৬ মাহবুবুল হক শাকিল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…