চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়েব সিরিজে জুটি বাঁধলেন তানভীর-তিশা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৮ অপরাহ্ণ ১১, মার্চ ২০১৯
বিনোদন
A A

গোলাম কিবরিয়া তানভীর ও নুসরাত ইমরাজ তিশার পরিচয় একযুগ ধরে। দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব। নাটকে একাধিকবার একসঙ্গে কাজ করেছেন তারা। এবার অনলাইন প্ল্যাটফর্মের জনপ্রিয় মাধ্যমে ওয়েব সিরিজে প্রথমবার জুটি বেঁধে কাজ করলেন তানভীর-তিশা।

বর্তমানে ওয়েব সিরিজটি শুটিং চলছে, নাম ‘ইটারনাল গিফট’; চিত্রনাট্য ও পরিচালনা করছেন নজরুল ইসলাম বেলগির। নির্মাতা জানালেন, এক জুটি ৮-৯ বছর ধরে প্রেম করছে। তাদের মধ্যকার নানা ঘটনা নিয়ে এগোবে গল্প। এককথায় সিস্টেম্যাটিক প্রেমিক-প্রেমিকার গল্পে নির্মিত হচ্ছে ‘ইটারনাল গিফট’।

অভিনেতা তানভীর অনেকগুলো দর্শকপ্রিয় নাটকে কাজ করেছেন। একটি বেসরকারি চ্যানেলে প্রচার হওয়া ‘খলনায়ক’ সিরিয়াল তাকে নতুন করে পরিচিতি দিচ্ছে। এই শিল্পী প্রথমবার ওয়েব সিরিজে কাজ করলেন। বললেন, ওয়েব ভালো বাজেট থাকে। কাজে কোনো তাড়াহুড়া থাকে না। ভালো কাজের ইনটেনশন থাকে। প্রথমবার ওয়েব সিরিজে কাজ করে আমার এমনই মনে হয়েছে।

নুসরাত ইমরোজ তিশা এর আগে ‘কুয়াশা’ নামে একটি ওয়েব সিরিজে কাজ করেছেন। নতুন এই কাজটি নিয়ে বললেন, ওয়েব সিরিজের গল্প প্রেম ও সংগীত নির্ভর। গল্পের ভিত্তি বেশ মজবুত। কাজটি অন্য রকম মনে হয়েছে বলেই করছি। তাছাড়া ওয়েব সিরিজ এখন বেশ জনপ্রিয়। সবমিলিয়ে দর্শকের ভালো লাগবে এটাই প্রত্যাশা।

জানা গেছে, তানভীর-তিশা ছাড়াও ‘ইটারনাল গিফট’ ওয়েব সিরিজের অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, শিল্পী সরকার অপু প্রমুখ। মোট ৭ পর্বে নির্মিত হচ্ছে ওয়েব সিরিজটি। প্রতি পর্বের ব্যপ্তিকাল ২০ মিনিটের মতো। শিগগির এটি বায়স্কোপে প্রকাশ করা হবে।

 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়েব সিরিজগোলাম কিবরিয়া তানভীরনুসরাত ইমরোজ তিশালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে প্রাণ গেল ৮ শিশুর

মে ১৩, ২০২৬

ঈদের আগেই ওটিটিতে আসছে নিশোর ‘দম’

মে ১৩, ২০২৬

ট্রেলার দেখে ‘জঘন্য’ বলা সেই সিনেমার মুক্তি স্থগিত!

মে ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

তেহরানের কাছে একের পর এক ভূমিকম্প, বড় দুর্যোগের আশঙ্কা

মে ১৩, ২০২৬

নারায়ণগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ বিস্ফোরণ, ১২ জন দগ্ধ

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT