ঢালিউড ব্লাস্ট’ নামের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করার জন্য ওমান যাচ্ছেন একঝাঁক তারকা। ১৪ সেপ্টেম্বর ওমানের রাজধানী মাস্কটের কুরুম সিটি অ্যাম্ফি থিয়েটারে বসবে এই অনুষ্ঠানের জমকালো আসর।
তারকাদের মধ্যে আছেন শাকিব খান, বিদ্যা সিনহা মিম, নিরব, আসিফ আকবর, কুদ্দুস বয়াতি, পড়শি, প্রীতম হাসান, বিপাশা কবির, সিদ্দিক, ডন ও আইরিন। তারা নাচে গানে ওমানের মঞ্চ মাতাবেন। অনুষ্ঠানের একদিন আগেই তারা সেখানে উপস্থিত হবেন, অনুষ্ঠান শেষে দেশে ফিরবেন ১৫ সেপ্টেম্বর।
অনুষ্ঠানটির আয়োজন করেছে তৌফিক ইউনাইটেড কোম্পানি এলএলসি ও তৌফিক ইউনাইটেড কোম্পানি এলএলসি-এর ব্যবস্থাপক তৌফিক-উদ-জামান পলাশ। অনুষ্ঠানটি পরিচালনা করছেন চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুন ও লাইভ টেকনোলজিস। উপস্থাপনা করবেন সাংবাদিক তানভীর তারেক ও কলকাতার পায়েল।








